শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় প্রান গেল বৃদ্ধার
অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় প্রান গেল বৃদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

শহর প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ব্যাটারি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা কমলার (৪৮) মৃত্যু হয় বলে জানা গেছে। 
তবে স্থানীয়রা চাপা দেওয়া ট্রাকটি আটক করলেও দুর্ঘটনার পর অটোরিকশা চালক ও ট্রাকচালক পালিয়ে গিয়েছেন। 

প্রত্যক্ষদর্শী ও বৃদ্ধার পরিবার সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে কাঁচপুর পর্যন্ত এসব অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে। আজও শিমরাইল থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশাযোগে নিহত বৃদ্ধা, তার মেয়ে ও দুই নাতনিকে নিয়ে কাঁচপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে পৌঁছালে হঠাৎ কাঁচপুর থেকে শিমরাইলের উদ্দেশ্যে আসা আরেকটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে বৃদ্ধা তার অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান। পরে ঢাকা মুখি একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন বলেন, অটোরিকশার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করছি। তারপরও তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা মহাসড়কে চলাচল করে। দুর্ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত