শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     অনিয়ম ও দূর্নীতি যেন সমাজ ব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে-জিএম কাদের
অনিয়ম ও দূর্নীতি যেন সমাজ ব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে-জিএম কাদের
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
শহর  প্রতিনিধি:
বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অনিয়ম ও দূর্নীতি যেন সমাজ ব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে। যারা সৎ, দেশ প্রেমিক ও ধার্মিক তারা সমাজে অস্বাভাবিক হয়ে আছেন। সমাজ থেকে দূর্নীতি ও অনিয়ম দূর করতে হবে। সমাজে অন্যায় অবিচার হচ্ছে। ফলে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
 রোববার  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তীরোধান দিবসে আশ্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, এক শ্রেণীর মানুষ আইনের উর্ধ্বে থাকে। তাদের আইনের আওতায় আনতে হলে বিশেষ ব্যবস্থা নিতে হয়। আইনের উর্ধ্বে থাকার কারনে তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা সত্যিকার অর্থেই আইনের শাসন বাস্তবায়ন চাই। সমাজের অপরাধীরা অপরাধী হিসেবেই চিহ্নিত হোক।
জিএম কাদের বলেন, আনোয়ার আজীম আনার হত্যাকান্ড খুবই দুঃখজনক। তবে এ হত্যাকান্ড ঘটেছে কিনা তা আমরা এখনও নিশ্চিত নই। এ কারণে স্পীকার তার আসন শূন্য ঘোষনা করতে পারছেন না। তবে অপেক্ষা করছি। হয়তো একটা ফলাফল পাওয়া যাবে। তিনি বলেন, সাংসদ আনারকে জড়িয়ে সংবাদ মাধ্যমে যা শুনতে পাচ্ছি, এগুলো খুবই দুঃখজনক। ওনার মতো একজন উচ্চ পর্যায়ের ও দায়িত্বশীল ব্যাক্তির নৈতিক স্থলনের সঙ্গে সত্যিই জড়িত থাকেন তাহলে আমরা এ ধরনের আর কোন ব্যাক্তি এমন মহান জায়গায় আসুক এটা চাই না।
তিনি আরো বলেন, লোকনাথ ব্রহ্মচারী জনগণের কল্যাণে নিজেকে সব সময় বিলিয়ে দিয়েছেন। মানুষের মাঝে জ্ঞান বিলিয়েছেন। তার বাণী নিয়ে আমরা যেন সমৃদ্ধ হতে পারি সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। ঈশ্বরের নৈকট্য লাভের জন্য ও দেশের উন্নয়নের সহায়ক হয়। এটা আমাদের পরম পাওয়া। সকল ধর্মে আছে জনগনের সেবা মানে ঈশ্বরের সেবা। আমাদের ধর্ম আলাদা হলেও আমরা রক্ত মাংসে গড়া মানুষ। কেউ যেন ধর্মকে ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
জিএম কাদের আরো বলেন, মানুষের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক গড়ে উঠলে হিংসা বিদ্বেস দূর হবে। তাহলে জনসেবা মানুষের কল্যাণে কাজে আসবে। এখানে এসে দেখলাম হিন্দু, মুসলিম ধর্ম, বর্ণ নির্বিশেষে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এসে  ঈশ্বরকে পাওয়ার আকাঙ্খায় রাস্তায় শুয়ে আছেন। এগুলো দেখে আমি অভিভূত। এটা মানুষের শুভ চেতনা।
লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, আশ্রম সভাপতি অশোক মাধব রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সভাপতি সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সহ সভাপতি আজিজুর রহমান বাদল,  বারদি ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আমীন হোসেন, সাধারণ সম্পাদক জাকির সরকার প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ