বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     অপহৃত শিশু  সিমান্ত এলাকার ধানক্ষেত থেকে উদ্ধার
অপহৃত শিশু  সিমান্ত এলাকার ধানক্ষেত থেকে উদ্ধার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
শহর প্রতিনিধি
শহরের চানমারী থেকে অপহৃত তিন বছরের শিশু আব্দুর রহমান কে জামালপুরের মেলাহন্দ থেকে উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তবে অপহরনের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
বুধবার রাতে অপহৃত শিশু আব্দুর রহমান কে
জামলালপুর জেলা মেলাহন্দ থানা পুলিশের সহায়তায় থানা সীমান্তের কাউটা বাইদ এলাকাস্থ ধানক্ষেতের পাশ থেকে উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এর আগে অপহৃত শিশুটির বাবা রবিন (২৭) বাদী  হয়ে তার  সৎ মা মমতাজ বেগম (৫৬)  সহ অজ্ঞাত নামা আরো ২-৩ জন কে আসামী করে বুধবার দুপুরে ফতুল্লা মডেল মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
অপহৃত শিশুটির বাবা ও মামলার বাদী রবিন জানায়, তার বাবা ছয় মাস পূর্বে মামলার এজাহারনামীয় আসামী মমতাজ বেগম কে বিয়ে করে। তার সৎ মা শিশু সন্তানটিকে আদর করতেন। সে শহরের কালিবাজরস্থ একটি মাংসের দোকানে  এবং তার স্ত্রী  একটি গার্মেন্টেসে কাজ করে চানমারিস্থ আয়েশা বেগমের বাড়ীতে ভাড়ায় বসবাস করতো। এবং তার সৎ মা একই এলাকার দুলু মিয়ার বাসায় ভাড়ায় বসবাস করে আসছিলো। তারা স্বামী স্ত্রী উভয়েই সকালে নিজ নিক কর্মস্থলে চলে গেলে শিশুটিকে বাদীর সৎ মায়ের নিকট রেখে যায়।
৪-৫ দিন পূ্র্বে তার বাবার সাথে সৎ মায়ের ঝগড়া ও মন মালিন্য হয়। ধারনা করা হয় তার বাবার উপর অভিমান করে সৎ মা শিশুটিকে অপহরন করে নিয়ে যায়।
 তিনি আরো জানায়,মঙ্গলবার (৭ মে) সকালে তারা স্বামী স্ত্রী উভয়েই নিজ নিজ কমস্থলে চলে গেলে শিশুটিকে প্রতিদিনের ন্যায় তার সৎ মায়ের নিকট রেখে যায়।
পরে বেলা ১২ টার দিকে রবিনের বাবা তার স্ত্রী আখি কে জানায়, শিশু সহ তার বাদীর সৎ মা সকাল নয়টার সময় বাসা থেকে বের হয়ে  আর ফিরে আসেনি। তখন বাদী তার সৎ মায়ের নাম্বারে ফোন করলে তা রিসিভ করছিলোনা।এক পর্যায়ে বাদীর সৎ মা বাদীকে ফোন করে ফোন করে ১০ লাখ টাকা দাবী করে অন্যথায় শিশুটিকে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে দিবে বলে জানিয়ে দেয়।
এ বিষয়ে নারায়নগঞ্জ জেলার
অতিরিক্ত পুলিশ সুপার(ক অঞ্চল) এস,এম জহিরুল ইসলাম জানান, এ বিষয়ে বৃহস্পতিবার রাতে আমরা একটি অভিযোগ পাই। এ বিষয়ে তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি  শিশুটির সৎ দাদী তাকে অপহরন করে নিয়ে গেছে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জামালপুর থানা পুলিশের সহায়তায় বুধবার রাত সাড়ে ১১ টার দিকে জামালপুর থেকে  আমরা শিশুটিকে উদ্ধার করতে সক্ষ হয়। ১০ লাখ টাকা মুক্তিপনের দাবীতে শিশুটিকে অপহরন করলেও শিশুটিকে ভারতে পাচার করে দিতো। উদ্ধার হওয়া শিশুটিকে তার বাবা মায়ের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান