বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     অবৈধভাবে নিয়োগকৃত ইসলামী ব্যাংকের অদক্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে মানববন্ধন
অবৈধভাবে নিয়োগকৃত ইসলামী ব্যাংকের অদক্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে মানববন্ধন
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি
এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত ইসলামী ব্যাংকের অদক্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ইসলামী ব্যাংকের প্রায় দেড় শতাধিক গ্রাহকরা উপস্থিত হয়ে বরখাস্তের দাবিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
মানববন্ধনে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিগত ২০১৭ হতে ২০২৪ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ নির্বাচনের ফলে মাফিয়া ‘এস আলম’ গ্রুপের সঙ্গে ইসলামী ব্যাংকে আঁতাত করার কারণে এস আলম একক আদিপত্যের মাধ্যমে ব্যাংকের সকল সেক্টরে নিজেদের লোকজন বসিয়েছে। এতে ব্যাংকের গৌরব নষ্ট হয়েছে। পূর্বের দক্ষ ও অবিজ্ঞ কর্মকর্তাদের ছাটাই করে নিজেদের পছন্দের মানুষকে নিয়োগ দিয়েছেন এস আলম। ফলে ব্যাংকে লুটপাট করায় আমরা গ্রাহকরা সেবা বঞ্চিত হয়েছি। তাই আমরা চাই ব্যাংকের সুনাম ধরে রাখার পাশাপাশি  সঠিক সেবা পেতে অবৈধভাবে চেয়ারে বসা কর্মকর্তাদের অতিলম্বে বরখাস্ত করা হোক। আমরা গ্রাহকরা চাই পুনরায় যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে যোগ্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হোক।
আব্দুর রহিম নামের আরেক গ্রাহক বলে, আমরা গ্রাহকরা সেবা থেকে ১৫ বছর ধরে দূরে সরে আছি। আমার চাই এই ব্যাংক আমাদের পূর্বের মতো সেবা অব্যাহত রাখুক। ফলে শেখ হাসিনা সরকারের আমলে যেসব কর্মকর্তা  চেয়ারে বসেছে তারের বরখাস্ত করা হোক।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান