শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আওয়ামী দোসর আখ্যা দিয়ে বহিষ্কৃত বিএনপি নেতাকে বিবস্ত্র
আওয়ামী দোসর আখ্যা দিয়ে বহিষ্কৃত বিএনপি নেতাকে বিবস্ত্র
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫

বন্দর  প্রতিনিধি
নারায়ণগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে বিবস্ত্র ও হেনস্তা করা হয়েছে মহানগর বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে।

রোববার (২৯ জুন) দুপুর আনুমানিক একটায় বন্দর উপজেলার মদনপুর এলাকায় হরিপুর পাওয়ার প্ল্যান্টের সামনে এ ঘটনাটি ঘটে।
এ সময় একদল ব্যক্তি তাকে মারধর ও অকথ্য ভাষায় গালাগালি করে তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে বিবস্ত্র করে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবেক বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

ইতিমধ্যে হেনস্তার ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আতাউর রহমান মুকুলকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছেন। তার পাঞ্জাবি প্যান্ট খুলে বিবস্ত্র করা হয়েছে। পরনে ঝুলন্ত ছেঁড়া ধরে এক ব্যক্তি তাকে টেনে হেঁচড়ে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ সময় পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে  একটি অটো রিকশায় তুলে নিরাপদ স্থানে নিয়ে যায়।

পরে জানা যায়, আহত আতাউর রহমান মুকুলকে শহরে তার মালিকানাধীন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

মুকুলের অভিযোগ, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমানোরফে ডন বজলুর নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা ও হেনস্তা করা হয়েছে।

আহত আতাউর রহমান মুকুল বলেন, মদনপুরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের বিষয়ে টেন্ডার (দরপত্র) দাখিলের শিডিউল ছিল। সে কারণে তিনি সেখানে যান। এসময় ডন বজলুর নেতৃত্বে অতর্কিতভাবে তার উপর হামলা চালিয়ে তাকে হেনস্তা করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘কিছুক্ষণ আগে ঘটনাটি আমি শুনেছি। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা খোঁজ খবর নিচ্ছি। এছাড়া তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা সে বিষয়টিও আমরা খতিয়ে দেখব। যদি কোন মামলা থাকে তবে সে অনুযায়ী আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

হেনস্তার শিকার আতাউর রহমান মুকুল ইতিপূর্বে বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতিও ছিলেন। গত ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তৎকালীন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এ কেএম সেলিম।ওসমানের বিভিন্ন রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করার অভিযোগে আতাউর রহমান মুকুলকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম