মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করবো না : খোরশেদ
আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করবো না : খোরশেদ
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

শহর প্রতিনিধি  : আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করবো না এই অঙ্গিকার নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

বুধবার ২৯ অক্টোবর বিকেলে নগরের কালীরবাজার ফ্রেন্ডস মার্কেট, চারারগোপ এলাকায় ওষুধ মার্কেট ও সাধারণ দোকানদার ও আগত ক্রেতাদের কাছে ৩১ দফাল লিফলেট ও আগামীর বাংলাদেশ গঠনে তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরেন।
লিফলেট বিতরণ শেষে তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক বলেছেন তারা রাষ্ট্রক্ষমতা চায়না। এবার তারা চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে। জনগণের সেবার দায়িত্ব নিতে। আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের মানুষের হক যেভাবে নষ্ট করেছে, আদালত, থানা থেকে শুরু করে মসজিদ ও মার্কেট কমিটি গুলোও তারা দখলে রেখে ধ্বংস করে দিয়েছে। এসব থেকে উদ্ধার পেতে আমরা ধানের শীষ মার্কায় ভোট চাই। মানুষ বলতে পারে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল আপনারা একটি রাজনৈতিক দল তাহলে আপনাদের কেন ভোট দিবো। আমি বলতে চাই আওয়ামী লীগ গত ১৭ বছরে যা যা করেছে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা করবে না। আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করবো না। তাহলে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। এদেশকে একটি খুন গুম মুক্ত মানবিক রাষ্ট্রে পরিণত করবে তারেক রহমান। রাষ্ট্রের কোন বাহিনী কখনো কোন মায়ের সন্তানকে খুন গুম করবেনা। বিএনপির নেতাকর্মীরা কারো হক নষ্ট করবে না। তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন যারাই সীমা লঙ্গন করবে কারো হক নষ্ট করবে তারা বিএনপির কেউ না। সীমা লঙ্গনকারী কেউ পাড় পাবে না সে যত বড় নেতাই হোক। বিএনপি ক্ষমতায় আসলে এদেশে কোন সন্ত্রাসীর ঠাঁই হবেনা। হুমকি ধামকি করে নেতা হওয়ার বড় ভাব দেখিয়ে নেতা হওয়া যাবেনা। মানুষের ভালবাসা নিয়েই ভোট আদায় করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল, মো. মিঠু, মুছা মিয়া, মোশারফ, নাহিদ, মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম