বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আজমেরীর ক্যাডার এখন শীর্ষ মাদক ব্যবসায়ী
আজমেরীর ক্যাডার এখন শীর্ষ মাদক ব্যবসায়ী
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহর বন্দর সাবেক ৫ আসনের সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের ক্যাডার সজীব ও হাবিব ওরফে পিচ্চি হাবিব এখন শহরের জল্লারপাড় এলাকার শীর্ষ মাদক বিক্রিতা বিক্রিতা ।মাদক বিক্রি চালু রাখার জন্য তৈরি করা হয়েছে কিশোর গ্যাং ।তাদের দিয়ে এলাকায় মাদক বিক্রি ,চাদাবাজি ,দখলবাজিসহ নানা অপরাধ মুলক কর্মকান্ড করাচ্ছে ।

এলাকাবাসি জানান,হাবিব ওরফে পিচ্চি হাবিব অপরাধী পরিবার থেকে বেড়ে উঠেছে ।তার বাবা কমল মিয়া ছিল পুলিশের র্সোস। সে তার সৎ ছেলের হাতে খুন হন ।এছাড়াও হাবিবের বড় ভাই মানিক এলাকার জনি নামে এক ছেলেকে হত্যা করে ।সে মামলায় যাবজ্জীবন সাজা হয় তার ।বর্তমানে জেল হাজতে রয়েছে ।

এলাকাবাসি আরো জানান, হাবিব ৫ আগস্ট এর আগে আজমীর ওসমানের লোক ছিল প্রমাণস্বরূপ এলাকায় বড় করে ১৫ আগস্ট পালন ও বিভিন্ন নেতাকর্মীদের দাওয়াত করে আনা তার ছবি ও বিভিন্ন মিছিল মিটিং এর ছবি এলাকায় সাটিয়ে ছিল ।যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ফ্যাসিস্ট সরকার পতনের পর রাতারাতি বিএনপি হয়ে যায় ।

দিনেও রাতে তার কিশোর গ্যাং নিয়ে হোন্ড মোহরা দিতে দেখা যায় ।পাশাপাশি সাধারণ

মানুষকে আতঙ্কে রাখতে হাবিবকে দেখা যায় ি বড় বড় ছুড়ি নিয়ে মহড়া দিতে। হাবিবকে শেন্টার দিচ্ছে বিএনপি’র ক্যাডার গাল কাটা জাকিরের ছোট ভাই ডাকাত সজিব। সজিব ডাকাতি মামলায় ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি, হাইকোর্ট থেকে আপিল করে জামিনে আছে।সদর থানায় একাধীক মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।সে নারায়ণগঞ্জে আজমির ওসমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। ৫ আগস্টের পর সবাই নড়েচড়ে বসলেও হাবিব ও সজীব এলাকায় আছে বহাল তবিয়তে। এর কারণ হাবিবের মাদক ব্যবসার অঢেল টাকা দুজনের ক্ষমতা। মাদকের টাকায় হাবিব করেছে এলাকায় আলিশান দুইতালা বাড়ি। বাড়ির টাকা হাবিব কোথায় পেল তা নিয়ে এলাকার জনমনে রয়েছে বিভিন্ন প্রশ্ন। কারণ হাবিবের এক ভাই যাবজ্জীবন জেলে তার ছোট ভাই গার্মেন্টস কর্মী তাদের এই বাড়ি করার টাকার আয়ের উৎস কি?প্রশাসন হাবিবকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সব বেরিয়ে আসবে।

যে সব জায়গায় মাদক বিক্রি করে হাবিব ও সজীব,এক নং বাবুরাইল, ২ নং বাবুরাইল, জিমখানা, পাইকপাড়া, নোলুয়াপাড়া, ঋষিপাড়া হাবিব পাইকারী মাদক দেয় ।। হাবিবের দখলকৃত সবচেয়ে বড় স্পট হলো জিমখানা পানির টাংকি ফাইম ও সায়েম দেখে।এসব স্পটে দৈনিক লক্ষ লক্ষ্য টাকার নেশা বিক্রি হয় ।

ভুক্তভোগী সবুজ জানান,তার দুলাভাইয়ের বাড়িতে হাবিব ও সজীব সাইনবোর্ড টানিয়ে দিয়েছে ওইখানে নাকি তারা জায়গা পাবে অন্যথায় তাদের সাথে টাকা দিয়ে মীমাংসা করতে হবে। এলাকাবাসী এখন হাবিব ও সজীবের হাতে জিম্মি সবাই এর থেকে মুক্তি চায়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান