শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:২০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অশ্লীলতা, ভিডিও ভাইরাল, ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার
আড়াইহাজারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অশ্লীলতা, ভিডিও ভাইরাল, ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাজী বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বহিরাগতদের সাথে অশ্লীলতার ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক বহিস্কার করা হয়েছে। সাথে একজন সহকারী অধ্যাপককে কারণ দর্শাণোর নোটিশ করা হয়েছে । সোমবার দুপুরে কলেজের গভর্নিং বডির সভাপতি কাওসার হোসেন পলাশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় অধিকতর ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন, কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য মফিজুল ইসলাম, ওমর আলী ও কলেজর শিক্ষক আহাম্মদ আলী।

 


স্থানীয় সূত্র ও কলেজ কর্তৃপক্ষ জানায়, গত ২৯ জুন হাজী বেলায়েত হোসেন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে বহিরাগতদের নিয়ে কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ফয়সাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম শিক্ষার্থীদের নিয়ে উচ্চস্বরে ডিজে গানের সাথে নাচ গান করে উল্লাশ প্রকাশ করে বিদায় অনুষ্ঠানের আবহ মলীন করে। এ কাজে কলেজের হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক আলী ইমদাদ খান সহযোগিতা করার অভিযোগ উঠে। এ দৃশ্য ভিডিও ধারণ করে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দিলে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এনিয়ে গোটা এলাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
পরে বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে ভিডিও দেখে কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ফয়সাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলামকে সাময়িক বহিস্কারসহ কলেজের হিসাব বিজ্ঞানের সহকারি অধ্যাপক আলী ইমদাদ খানকে শোকজ করা হয়। এই ব্যাপারে কলেজ ছাত্রলীগ সভাপতি ফয়সালকে মুঠাফোনে কল দিলে তিনি কথা বলতে রাজী হননি

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ