শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ট্রাফিক সদস্য নিহত
আড়াইহাজারে দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ট্রাফিক সদস্য নিহত
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪
আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর (কন্সটেবল নং ৯৬১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ছনপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় মান্নান নামে আরো এক পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত আব্দুল গফুরের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। সে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
জানা যায়, ছনপাড়ায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-০২৪৭) পুলিশ সদস্য গফুর ও মান্নানকে ধাক্কা দেয়। এসময় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় গফুরের।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, দায়িত্বপালনকালে বাসটি তাদের ধাক্কা দিলে দুজন গুরুত্বর আহন হন। এর মধ্যে হাসপাতালে নেয়ার পর গফুর মারা যান। ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ