শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:০৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে নাতনীকে তুল নিতে  বাধা দেয়ায় নানীকে  হত্যার অভিযোগ, আহত ২
আড়াইহাজারে নাতনীকে তুল নিতে  বাধা দেয়ায় নানীকে  হত্যার অভিযোগ, আহত ২
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে নাতনীকে  তুলে নিতে এসে বাধার মুখে পড়ে লাথির আঘাতে নানি শাহিদা বেগমকে (৬০)  হত্যা এবং নানা ও মাকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে এক বখাটে ও তার সহযোগীদের বিরুদ্ধে। আহত অবস্থায় ভুক্তভোগী নাতনী  মীমের মা রওশন আরা এবং নানা ফজলুল করিমকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত শাহিদা বেগমের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।  বুধবার ( ১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী এলাকায় এই ঘটনা ঘটে ।
নিহত শাহিদা বেগমের মেয়ে শারমিন আক্তার জানান, পাশ^বর্তী উচিৎপুরা ইউনিয়নের দাসিরদিয়া গ্রামের ছায়েদ আলীর পুত্র  আমান (৩০) এর সাথে হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের রওশন আরার মেয়ে মীম (১৬)  এর ফেজবুকে পরিচয় হয়। কিন্তু পরে আর মীম আমানের সাথে যোগাযোগ না রাখায় আমান মীমের এলাকায় এসে তাকে উত্যক্ত করতে থাকে। ঘটনার সময় মীমের গ্রামের দেলোয়ারসহ আরো কয়েকজনকে সাথে নিয়ে এসে মীমকে তার বাড়ী থেকে  তুলে নিতে চেষ্টা করে আমান। এতে বাধা দেন মীমের পরিবারের লোকজন। ফলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে আমানের লাথির আঘাতে ঘটনাস্থলেই মীমের নানি শাহিদা বেগমের মৃত্যু হয়। শাহিদা বেগমকে বাঁচাতে এলে নিহতের মেয়ে মীমের মা রওশন আরাকে মাথায় শাবল দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং মীমের নানা ফজলুল করিমেক ও পিটিয়ে আহত করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় মীমের মা রওশন আরা ও নানা ফজলুল করিমকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়া হয়। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ  বৃহষ্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। এই ঘটনার পর থেকে আমান পালিয়ে গেছে। তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, হামলার ঘটনা ঘটলেও শাহিদা বেগমের মৃত্যু আঘাতের কারণে হয়েছে কি না তা ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত  ভাবে বলা যাবেনা। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত