শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৯

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ১৬
আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ১৬
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রীনিবাসদী, কল্যান্দী, সালমদী ও এর আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলা ছিলো সোমবার। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করছে সালমদী একাদশ বনাম শ্রীনিবাসদী একাদশ। এ উপলক্ষে সকাল থেকে শ্রীনিবাসদী মাঠ এলাকায় সাজসাজ রব। বিকাল ৪টায় ফাইনাল খেলা শুরু হলে শ্রীনিবাসদী মাঠ দর্শকের কানায় কানায় ভরপুর। নির্ধারত সময়ে খেলা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে শ্রীনিবাসদী একাদশ সালমদীর জালে এক গোল প্রবেশ করে। এতে এক গোলে এগিয়ে যায় শ্রীনিবাসদী। এরপর সালমদীর সমর্থকদের কয়েকজন দর্শক মাঠের প্রবেশ করে রেফারীর পক্ষপাতিত্বের অভিযোগ এনে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। খেলার কল্যান্দী গ্রামের স্বেচ্ছাসেবক দল সালমদীর সমর্থকদের তাদের মাঠের বাইরে যাওয়ার কথা বললে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনায় মুহুর্তের মধ্যে সালমদীর সমর্থকদের মধ্যে উত্তেজিত ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সামলদীর সমর্থকরা মাঠের ভিতরে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কল্যান্দী ও সালমদী এলাকায় এখবর পৌছালে তাদের লোকজন দেশিয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে ব্যাপক আকারে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এসএম সুমন(৩৮), শামিম মিয়া (৪৫), শাহেনশাহ (২৫), আবুল বাশার (৪০), শাহজালাল মিয়া (৪৫), দুুলাল মিয়া (২৫), ইয়াসিন মিয়া (১৬), মুকুল ভূইয়া (১৯), শান্ত মিয়া (১৬) মকবুল হোসেন (২৫), শাহীন মিয়া (২২), মাহবুব হোসেন (৩০)সহ অন্তত ১৬ জন আহত হয়। এদের মধ্যে সুমনকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যপারে কোন পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম