শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে বাল্য বিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত, বর ও মেয়ের বাবাকে ১ মাসের কারাদন্ড
আড়াইহাজারে বাল্য বিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত, বর ও মেয়ের বাবাকে ১ মাসের কারাদন্ড
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্বের বিয়ের তথ্য গোপন করে ১৪ বছরের এক নাবালিকাকে বিয়ে করতে গিয়ে কারাদন্ডে দন্ডিত হয়েছেন বর। সেই সাথে মেয়ের বাবাকে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিয়ে দেওয়ার অপরাধে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এই সাজা প্রদান করেন। রোববার (১৪ জুলাই) বিকাল ৪টায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া মৌলভী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ১৪ বছরের পাত্রী একই গ্রামের আবুল কাশেমের (৪৮) মেয়ে। আবুল কাশেম স্থানীয় ইসলামের ছেলে। সে তার নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করে গোপনে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে আয়োজনও করেছিল। এর মধ্যে একই উপজেলার শিতারামকান্দির আব্দুল বারেকের ছেলে মাঈনুদ্দিন (২৫) পাত্রবেশে বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন। মাঈনুদ্দিনের পূর্বে বিয়ে হয়ে থাকলেও বিষয়টি সে গোপন করে নাবালিকাকে দ্বিতীয় বিয়ে করতে আসে। এদিকে একজন দুজন করে একথা পৌছে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের কাছে। সে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাবা আবুল কাশেম ও পাত্র মাঈনুদ্দিনের ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, নাবালিকাকে সাবালিকা উপস্থাপন করে বিয়ের চেষ্টা দেয়ার সময় দ্রুত ঘটনাস্থলে পৌছে বিয়ে বন্ধ করা হয়েছে। এসময় মেয়ের বাবা ও বরকে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেয়া হবেনা বলে পরিবার সেখানে জানিয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ