শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৩২

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০, ব্যাপক ভাংচুর
আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০, ব্যাপক ভাংচুর
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

আড়াই হাজার  প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় গোটা এলাকা রণক্ষেত্র পরিণত হয়। আতংক ছড়িয়ে পড়ে আশে-পাশের কয়েক গ্রামের মধ্যে। এতে নারী সহ অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের জের ধরে ব্যাপক বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত পর্যন্ত থেমে থেমে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও কাকাইলমোড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাচেরচর এলাকায় বিএনপির কার্যালয় উদ্বোধনের সময় ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন ও ইউনিয়ন বিএনপির ইউনিয়র বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া একে অপরকে আওয়ামী লীগের লোকজন নিয়ে বলয় ভারী করার অভিযোগ করেন। এক পর্যায়ে উপজেলার সিনিয়র নেতাদের সামনে বাকবিতÐায় শেষে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় বেলায়েতের অনুসারী ইদ্রিস আলীর লোকজন জাকারিয়ার লোকজনকে মারধর করে।

এ ঘটনার পর থেকে খাগকান্দা এলাকায় কাকাইলমোড়া, নয়নাবাদ ও চম্পকনগর এলাকায় উত্তেজনা বিরাজ করে। এই নিয়ে মঙ্গলবার সকালে ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন অনুসারী কাকাইলমোড়ার ইদ্রিস আলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়ার লোকজন দা,ছুরি, টেটা বল্লমসহ দেশীয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে একে অপরের উপর হামলা করে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে টেটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে টেটাবিদ্ধ মঞ্জুর হোসেন, মকবুল ও জসিমসহ ৫জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। হামলার সময় কাকাইলমোড়া ইদ্রিস আলী, মঞ্জুর হোসেন, আবেদ আলীসহ বেশ কয়েকটি বাড়ীতে হামলা ও লুটপাট চালায়। সংঘর্ষের সময় প্রথমে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ আনতে ব্যার্থ হয়। পরে যৌথবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্তণে আনেন।

ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক জাকারিয়া বলেন, ইদ্রিস আলী আওয়ামীলীগের লোক। সে স্থানীয় সেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জর হোসেনসহ তার দল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে কোন সময়ই বিএনপি করে নাই।

ইদ্রিস আলী জানান, জাকারিয়া খাগকান্দা ইউনিয়ন ওলামা লীগের সভাপতি তোফাজ্জল হোসেনসহ আওয়ামীলীগের ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদের দশটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবী করেন।

আড়াই হাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহম্মেদ জানান, বি এন পি অফিস উদ্বোধন সময় তাদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়ে। পরে সংঘর্ষের রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।বতমান অবস্থা শান্ত রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ