বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ দোকানকে জরিমানা
আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ দোকানকে জরিমানা
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও নবায়নকৃত ট্রেড লাইসেন্স না থাকায় ৫ দোকানীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার আড়াইহাজার বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রকাশসক মোঃ সাজ্জাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান ৫ টি দোকানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরো অন্তত ১৫/২০ টি দোকানকে সতর্ক করা হয়।
জরিমানাকৃত দোকানগুলো হলো- বিক্রমপুর সুইটসকে ২ হাজার টাকা, মিন্টুর মিষ্টির দোকানকে ১ হাজার টাকা, মুসলিম সুইটসকে ৩ হাজার টাকা, ইমুু সুইটসকে ৩ হাজার টাকা, তামান্না সুইটসকে ২ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাত হোসেন জানান, ৫ টি দোকানে অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়েছে। আরো কিছু দোকানকে সতর্ক করা হয়েছে। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ও নবায়নকৃত ট্রেড লাইসেন্স না থাকায় এ অর্থদন্ড প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মো: মোস্তফা কামাল , সহকারী প্রকৌশলী সাফায়েত স্দাী, উপসহকারী প্রকৌশলী মোজাহেদুল ইসলাম তুষার প্রমুখ। অভিযানে সহযোগিতা করেন আড়াইহাজার থানা পুলিশ ও আনসার সদস্যরা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান