শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে মোটরসাইকেল  ভাংচুরের ছবি তোলার  সাংবাদিকের উপর হামলা
আড়াইহাজারে মোটরসাইকেল  ভাংচুরের ছবি তোলার  সাংবাদিকের উপর হামলা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জ আড়াইহাজারে মোটরসাইকেল   ভাংচুরের ছবি তুলার সময় রফিকুল ইসলাম রানা (৫৪) নামের এক সাংবাদিকের উপর হামলা করেছে দুবৃর্ত্তরা।
বুধবার সকাল ১১টায় উপজেলার ফতেহপুর  ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
 আহত সাংবাদিক রফিকুল ইসলাম রানা দৈনিক যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার উপজেলা প্রতিনিধি ও আড়াইহাজার থানা প্রেসক্লাবের উপদেস্টা। আহত সাংবাদিক রফিকুল ইসলাম  রানাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে  ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সাংবাদিক রফিকুল ইসলাম রানা জানান, ঘটনার সময়  একটি মোটর সাইকেল আরোহী দক্ষিণ পাড়া গ্রামের এক মহিলাকে আহত করে।
পরে মহিলায় গালি দেয়। এই সময় মোটর সাইকেল আরোহী চলে গিয়ে তাদের নিজ গ্রাম কল্যান্দী থেকে  আরো ২ টি মোটর সাইকেলসহ ৩ জনে মিলে মহিলা ও তার স্বামীর উপর  আবারো  উপর হামলা করতে আসে। এক পর্যায়ে দক্ষিণ পাড়ার ৪০/৫০ জন লোক এদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে এক জন পালিয়ে গেলেও  ২ জনকে আটক করে মারধর।
এই সময় দক্ষিণ পাড়ার লোকজন ৩টি মোটর সাইকেল ভাংচুর করতে থাকে । এই সময় সাংবাদিক রফিকুল ইসলাম রানা ছবি তুলতে গেলে তার উপর হামলা করে তাকে গুরুতর আহত করে।
  আহত রফিক রানা জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে উদ্ধার করে  আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে ঢাকা প্রেরণ করেন। হামলা কারীদের তিনি চিনতে পারেনি বলে তিনি জানান। হামলার সময় তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোন  ছিনিয়ে নেয়।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতি মধ্যে আসামীদের সনাক্ত করার কাজ চলছে।
এই ঘটনায় আড়াইহাজার থানা প্রেসক্লাবে তাৎক্ষনিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা দোষীদের গ্রেফতার করে দৃস্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত