শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:০৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     হত্যার ২৪ ঘন্টার ব্যবধানে ছুরি সহ ঘাতক স্বামী আলী হোসেন গ্রেফতার
হত্যার ২৪ ঘন্টার ব্যবধানে ছুরি সহ ঘাতক স্বামী আলী হোসেন গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদনারী ও শিশু || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূকে হত্যার ২৪ ঘন্টার ব্যবধানে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি সহ ঘাতক স্বামী আলী হোসেন কে গ্রেফতার করেছে পুলিশ। এরআগে রোববার রাতে সদর উপজেলার ফতুল্লার লাকী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর খানঁপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জেসমিন বেগম(৩৫) চাঁদপুর জেলার মতলব থানার দশানী গ্রামের মৃত হাফেজ গোলাম মোস্তফার মেয়ে। তিনি স্বামীর সঙ্গে লাকী বাজার এলাকায় দুই সন্তানসহ শ্বশুর বাড়িতে থাকেন। এ ঘটনায় নিহতের ভাই মোঃ সামসুদ্দিন সৈয়াল (৪৪) বাদী হয়ে সোমবার দিবাগত রাত ১২ টার দিকে ফতুল্লা মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ্য করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো ফতুল্লা মডেল থানার কুতুবপুর কেন্দ্রিয় জামে মসজিদ সংলগ্ন মুন্সিবাড়ীর হাজী মোস্তফা মুন্সির পুত্র নিহতের স্বামী আলী হোসেন (৪৪),তার দুই ভাই আপেল মাহমুদ(৩৮), হাবিবি(৪৮) ও মিনু (৩২)। জানা গেছে, নিহতের চারভাই প্রবাসী হওয়ার তার কাছে নানা অজুহাতে টাকা চাইতেন নিহতের স্বামী আলী হোসেন। এর আগেও জেসমিনকে টাকার জন্য মারধর করা হলে তিনি তার মেজো ভাইকে ঘটনা জানায়। এ নিয়ে রাতে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। রোববার দিবাগত রাত আড়াইটা দিকে নিহতের স্বামীর ভাই আপেল মাহমুদ নিহতের পরিবারকে ফোন করে জানায় জেসমিন অসুস্থ তাই তাকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে পরিবারে লোকজন সোমবার ভোর সকালে এসে দেখতে পায় হাসপাতালের ট্রলিতে জেসমিনের মৃত দেহ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তারা জানন, তার বোন জেসমিন ৭ মাসের গর্ভবতি থাকা অবন্থাও তার উপর টাকার জন্য নানাভাবে নির্যাতন চালাতো স্বামী. শ্বাশুড়ি ও তাদের স্বজনরা। এরপর ৩ ধাপে ৮ লাখ, ৫ লাখ ও ৭ লাখ টাকা দিয়েও তার উপর নির্যাতনের খড়গ বন্ধ করতে পারেন নি। এছাড়াও কিছুদিন আগে আলী হোসেনের নামে যে টাকা রাখা হয়েছে তা জেসমিনের বাপের বাড়ির থেকে টাকা নিয়ে রেখেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আজম জানান, রোববার রাতে নিহতের শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূ নগরীর খানপুর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সোমবার রাতে নিহতের ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় স্বামী সহ চারজন কে আসামী করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী নিহতের স্বামী কে আমরা রাতেই গ্রেফতার করি। এবং তার স্বীকারোক্তি এবং দেখানো মতে ঘরের খাটের নিচ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে তিনি জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত