শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৮

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে ডাকাত গ্রেফতার, গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার 
আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে ডাকাত গ্রেফতার, গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
আড়াইহাজারে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ মোঃ আবুল কাসেম (৩৫) নামের  ১ ডাকাতকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার  ভোরে উপজেলার জালাকান্দি এলাকাতে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মোঃ আবুল কাসেম গোপালদী পৌরসভার ইসলামপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে। পরে অভিযান চালিয়ে  ৮ রাউন্ড গুলিসহ   বিদেশী  পিস্তল এবং  বিভিন্ন দেশীয়  অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর  ৪৫ এম এল আর ক্যাম্প   আড়াইহাজার  এর  সুত্রে জানা গেছে  ,  উপজেলার জালাকান্দি এলাকায়  প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটে থাকে।  ডাকাতি রোধে  গোপন সংবাদের ভিত্তিতে  বৃহস্পতিবার  ভোর ৪টায় যৌথবাহিনী  জালাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে।  অভিযানের সময় জালাকান্দি এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতির করার সময় যৌথবাহিনী হাতে-নাতে এক ডাকাতকে আটক করে পরে যৌথবাহিনীর সদস্যরা ডাকাত আবুল কাসেম থেকে ২টি বড় দা, ১টি বড় সাবল,  ১ টি কাটার, বিভিন্ন ধরনের মাদক ও কিছু  বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। যৌথবাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া ডাকাত দলের দুই জনের নাম সনাক্ত করে।
তারা হলেন, জালাকান্দি এলাকার আবদুর রহিম, কাঁচপুর এলাকার ইয়াবা ব্যবসায়ী রাসেলসহ অজ্ঞাতনামা আরো তিন জন।  এদিকে  যৌথবাহিনী ব্যাপক তল্লাশী চালিয়ে বৃহস্পতিবার  ভোর ৪টা থেকে রাত সাড়ে  ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে   জালাকান্দি রাস্তার পাশে ঝোপ থেকে ১টি বিদেশেী পিস্তল উদ্ধার করে।  তারা আরোও জানায়, ধৃত ডাকাতকে অস্ত্রসহ আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি  এনায়েত হোসেন জানান, আটককৃত ডাকাতকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে লুন্ঠিত বলেও তিনি জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম