শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
আড়াইহাজারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংবাদের তথ্য সংগ্রহকালে দৈনিক যায়যায়দিনের সাংবাদিক রফিকুল ইসলাম রানার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আড়াইহাজার থানা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের মাসুম বিল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের মজিবুর রহমান, দৈনিক নয়াদিগন্তের রশিদ আহমেদ, সমকালের সফুর উদ্দিন প্রভাত, আমার সংবাদের শাহজাহান কবির, দৈনিক দেশ রূপান্তরের জিয়াউর রহমান, দৈনিক আমাদের সময়ের শাহজাহান সিরাজ, দৈনিক যুগান্তরের মোক্তার হোসেন আজাদ, দৈনিক ভোরের দর্পণের জাকির হোসেন, বিজয় টিভির মোস্তফা কামাল, দৈনিক জনতার হাবিবুর রহমান হাবিব, দেশের আলোর মনিরুজ্জামান সরকার, আমাদের আড়াইহাজারের জাইদুল ইসলাম প্রমুখ । সভায় হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।

প্রসঙ্গত, ১৯ সকালে উপজেলার দক্ষিণপাড়া এলাকায় ফতেপুর ইউনিয়ন পরিষদ অফিসের কাছে একটি হোন্ডা দূর্ঘটনাকে কেন্দ্র করে দাবুরপুরা গ্রামের দুই যুবককে আটক করে তাদেরকে মারধর ও তাদের তিনটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। এই সময় সাংবাদিক রফিকুল ইসলাম রানা এ ব্যাপারে তথ্য সংগ্রহ করার সময় দক্ষিণপাড়া গ্রামের দৌলত ও তার চাচাত ভাই আতাউল্লাহ এবং তাদের ৫০-৬০ জন লোক নিয়ে সাংবাদিক রফিকুল ইসলাম রানার তথ্য সংগ্রহের কাজে বাধা দেয় এবং মারধর করে অজ্ঞান করে ফেলে।
এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ মামলা গ্রহণ করে আসামীদেরকে গ্রেফতারের আশ্বাস প্রদান করেছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ