রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৯

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজা‌রে সৌদি ফেরত যুবক নিখোঁজ
আড়াইহাজা‌রে সৌদি ফেরত যুবক নিখোঁজ
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

আড়াই হাজার  প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজা‌রে সৌদি আরব থেকে দেশে ফেরার পর এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জি‌ডি সূত্রে জানা গেছে, নিখোঁজ যুবকের নাম মো. সুমন (২৮)। তিনি দীর্ঘ আট বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। পরিবারের দাবি, গত ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সুমনের বাবা মো. রওশন আলী ১ এপ্রিল আড়াইহাজার থানায় করা জিডিতে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাঁর ছেলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। পরে গত ২৮ মার্চ রাতে সৌদি আরবপ্রবাসী এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন, সুমন দেশে ফিরে এসেছে। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
জিডিতে নিখোঁজ সুমনের শারীরিক বর্ণনাও উল্লেখ করা হয়েছে। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং মুখমণ্ডল লম্বাটে।
পরিবারের সদস্যরা জানান, হঠাৎ করে দেশে ফিরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দ্রুত তাঁর সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
আড়াইহাজার থানার এক কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ