বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আমরা চাই না কোনভাবে নির্বাচন বিতর্কিত হোক – জেলা প্রশাসক 
আমরা চাই না কোনভাবে নির্বাচন বিতর্কিত হোক – জেলা প্রশাসক 
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

বন্দর প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ইং উপলক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১০ টায় বন্দর উপজেলা মিলনায়তনে  এ সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, কেউ যদি কোন কেন্দ্রে ভোটারদের ওপর জবরদস্তি করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই না কোনভাবে নির্বাচন বিতর্কিত হোক। ইলেকশনের সময় আমার চোখ বন্ধ থাকবে। একটি ফেয়ার ও ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য আমার চোখ বন্ধ থাকবে। যে যাই বলুক না কেনো আমরা নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করবো।

সুষ্ঠু ইলেকশন অনুষ্ঠানের  মিশন বাস্তবায়নে প্রার্থীদের সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক বলেন, আগামী ৮ মে’র নির্বাচনে পুলিশ বিজিবি, র‍্যাব , নির্বাহী ম্যাজিষ্ট্রেট পর্যাপ্ত পরিমাণে থাকবে। প্রতিটি ইউনিয়নে একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স থাকবে।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম. এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন   জেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং কর্মকর্তা কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, সহকারী কমিশনার(ভুমি) মণিষা রাণী কর্মকার , বন্দর থানার ওসি গোলাম মোস্তফাসহ  নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা। মত বিনিময় সভায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণ বক্তব্য রাখেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান