রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫১

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ইউসুফকে হত্যার করে অটোরিক্সা নিয়ে গেল দূবৃত্তরা
ইউসুফকে হত্যার করে অটোরিক্সা নিয়ে গেল দূবৃত্তরা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জ ফতুল্লার অটোরিক্সা চালক  ইউসুফ (২৮)  কে হত্যার পর নিহতের লাশ ঢাকার রায়ের বাগ এলাকায় ফেলে রেখে অটোরিক্সা নিয়ে গেছে অজ্ঞাত দূবৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) ভোরে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাজমুল হাসান বিপুল তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে রোববার ভোর রাতের দিকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়ের বাগ থেকে ইউসুফ কে উদ্ধার করে নারায়নগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ইউসুফ কে মৃত ঘোষনা করে।
হাসপাতালে কর্তব্যরত সূত্র জানায়, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ফতুল্লা থানার পরিদর্শক  ( ওসি তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটো রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ইউসুফকে হত্যা করা হয়েছে। ঘটনাটি যাত্রা  থানা এলাকায় সংঘটিত হওয়ায় সেখানে পুলিশ তদন্ত করছে।”
যাত্রাবাড়ী থানা পুলিশের একটি সূত্র জানায় ভোর রাত সাড়ে চারটার দিকে যাত্রাবাড়ী থানা এলাকার রায়েরবাগস্থ ইয়ামাহ হোন্ডা শো রুমের সামনে ঢাকা -চ্‌ট্রগ্রাম মহাসড়কের চট্রগ্রামগামী রাস্তার উপরে অটোরিক্সা চালক ইউসুফ কে পরে থাকতে দেখতে পায় পথচারীরা।  পরে পুলিশ সেখানে যাওয়ার পূর্বেই নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে ইউসুফ কে উদ্ধার করে নারায়নগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষনা করে।
নিহত ইউসুফের মা আলো বেগম জানান, তার ছেলে শনিবার দুপুর তিনটার দিকে অটোরিকশা নিয়ে বের হয়। রাত দশটার দিকে বাসায় ফিরে আসার কথা থাকলেও ফিরে আসেনি। তার মোবাইল ফোন ও বন্ধ পাপয়া যায়। পরবর্তীতে তারা বিভিন্ন স্থানে খোজাখুজির এক পর্যায়ে  ভোরের দিকে জানতে পারে ঢাকার রায়ের বাগস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ওপর ইউসুফ কে কে বা কারা ফেলে রেখে গেছে। এমন সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে গিয়ে ইউসুফ কে উদ্ধার করে নারায়নগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ইউসুফ কে মৃত ঘোষনা করে।
ইউসুফের এক বছরের একটি সন্তান রয়েছে। স্ত্রীর নাম সোনিয়া বেগম। নিহতের গ্রামের বাড়ি বরিশালের কলাপাড়া থানার দানখালি গ্রামে। তারা বর্তমানে স্ব পরিবারের ফতুল্লা রেল স্টেশন এলাকায় ভাড়ায় বসবাস করছে।
বর্তমানে ইউসুফের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাটি নিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ