মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ইউসুফ আলী এটমের জন্মদিন উদযাপন
ইউসুফ আলী এটমের জন্মদিন উদযাপন
  সর্বশেষসাহিত্য ও সংস্কৃতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

দৈনিক দেশের আলো’র ব্যবস্থাপনা সম্পাদক বিশিষ্ট ছড়াকার ইউসুফ আলী এটমের জন্মদিনে নারায়ণগঞ্জ সাহিত্য ফোরামের পক্ষ থেকে কেক কাটা হয়। বুধবার সন্ধ্যায় দেশের আলো কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি জাহাঙ্গীর ডালিম, সাধারণ সম্পাদক এনামুল হক প্রিন্স। অংশ নেন সাংবাদিক মনির হোসেন সুমন ও অভিনয় শিল্পী হুসাইন বিন মনির।
রাত সাড়ে ৯টায় ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি হুমায়ুন কবীর।
বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার ইউসুফ আলী এটম ১৯৫৫ সালের ৪ জুলাই পৃথিবীর আলো দেখেন। তিনি চাষাঢ়া আদর্শ প্রাথমিক বিদ্যালয় (রামকানাই স্কুল) থেকে বৃত্তিসহ পঞ্চম শ্রেণী, নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি, তোলারাম কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে বিএ (অনার্স) এমএ ডিগ্রি লাভ করেন। কলেজ জীবন থেকেই তিনি লেখালেখি ও সাংবাদিক পেশায় যুক্ত। বর্তমানে তিনি দৈনিক দেশের আলো’র ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কর্মরত। তাঁর পিতা মরহুম আলহাজ্ব সাদত আলী একজন শিক্ষক ছিলেন। নারায়ণগঞ্জে তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছেন যারা আজ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তার স্ত্রী শাফায়াত বেগমও শিক্ষকতা পেশায় নিয়োজিত। তোলারাম কলেজে পড়ার সময় তিনি বিজ্ঞান পরিষদের জিএস নির্বাচিত হন। বাকশাল গঠনের পর তার নেতৃত্বেই তোলারাম কলেজে জাতীয় ছাত্রলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে সংবর্ধনা দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি দেশ বিদেশে আলোড়ন সৃষ্টিকারী সংকলন ‘এ লাশ আমরা রাখব কোথায়’ প্রকাশনার সাখে ওতোপ্রতোভাবে জড়িত ছিলেন। নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত ‘পৃথিবীর কাছে নোটিশ’ সংকলন প্রকাশনার সাথে জড়িত থাকার অপরাধে তাকে একদিনের কারাবাসে যেতে হয়েছিলো। তাঁর প্রকাশিত ছড়াগ্রন্থ ‘চুপ’ পাঠক সমাজে সাড়া জাগিয়েছে।#

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম