বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     এটা জলাবদ্ধতা নয়, ময়লাবদ্ধতা: শামীম ওসমান
এটা জলাবদ্ধতা নয়, ময়লাবদ্ধতা: শামীম ওসমান
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
শহর প্রতিনিধি :
পানি বন্দী মানুষকে পানিমুক্ত করা সওয়াবের কাজ। মানুষের বসতবাড়ি, মসজিদের পানি প্রবেশ করেছে। এটা যা হয়েছে এটা জলাবদ্ধতা নয়, ময়লাবদ্ধতা।
বুধবার বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ী পারিবারিক মিলনায়তনে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের সাথে মত বিনিময় সভায়  তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, জলাবদ্ধতা নিরসনে কাজ চলতেছে, পানি টানতে সময় লাগে। ৭২ ঘন্টা সময় লাগে পানি কমতে। আশা করছি ২/১ দিনের মধ্যে পানি চলে যাবে।
তিনি বলেন, এলাকার ড্রেনগুলো পরিস্কার রাখা গেলে জলাবদ্ধতার সমস্যা থাকবে না। এ জন্য মানুষকে সচেতন করতে হবে। জলাবদ্ধতা নিরসনে তিনি নিজ অর্থায়নে ট্রান্সমিটার কেনার উদ্যোগ নিয়েছেন। এই ট্রান্সমিটার কেনা হলে জলাবদ্ধতার ভোগান্তি থাকবে না।
শামীম ওসমান বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের কাজ জুন,জুলাই মাসের মধ্যে শুরু হবে। একশ ২০ফিটের রাস্তা হলে নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। নারায়ণগঞ্জে মেট্রোরেল আসবে জানিয়ে শামীম ওসমান বলেন, এই সরকার জনগণের সরকার। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফায়জুল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী,মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান