মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ওয়ার্কিং ফর বেটার নারায়নগঞ্জের পাঁচ দফা দাবীতে নগরভবন ঘেরাও 
ওয়ার্কিং ফর বেটার নারায়নগঞ্জের পাঁচ দফা দাবীতে নগরভবন ঘেরাও 
  সর্বশেষপ্রধান সংবাদসিটি কর্পোরেশন || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জে পাঁচ দফা দাবীতে নগরভবন ঘেরাও ও সিটি করপোরেশনে স্মারকলিপি প্রদান করেছে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ।
বুধবার  দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে এই কর্মসূচি পালিত হয়।
এসময় নগরভবন ঘেরাও করে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে জনভোগান্তি বিহীন পরিকল্পিত উন্নয়ন, মেট্রোরেল বাস্তবায়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দুর্গন্ধ বিহীন বিশুদ্ধ পানি সরবরাহ না করা পর্যন্ত পানি কর প্রত্যাহার, গলাচিপা জামতলা মাসদাইর ও গুদারাঘাট এলাকার জলাবদ্ধতা নিরসনের পাঁচ দফা দাবী পেশ করেন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় খোরশেদ বলেন, আমরা পাঁচ দফা দাবীতে নগরভবন ঘেরাও করেছি। আমাদের বর্তমান প্রশাসক যথেষ্ট গতিশীল। তবে আমরা সকল বিভাগে এই গতিশীলতা আশা করি। আমরা চাই সিটি করপোরেশন যেন অতীতের মত মানুষের পাশে থাকে।
আমরা জন ভোগান্তিহীন উন্নয়ন চাই। আমরা দেখছি ঠিকাদারদের ধীরগতির কারনে ড্রেন সংস্কারের দুই মাসের কাজ ছয় মাসেও শেষ হচ্ছে না। ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না। আমরাও জানি উন্নয়নকালে কিছুটা ভোগান্তি হয়। তবে এটা মাসের পর মাস চলতে পারে না।
আমরা চাই নারায়ণগঞ্জে মেট্রোরেলের ব্যাবস্থা করা হোক। নারায়ণগঞ্জ এক রাস্তার শহর। এখানে সড়ক বর্ধিত করতে হলে ভার্টিকালি করতে হবে। মেট্রোরেল বা আন্ডারগ্রাউন্ড রেলের মাধ্যমে এটা করতে হবে।
ডেঙ্গুর বর্তমানের প্রকোপ নির্মূলে আধুনিক পদ্ধতি গবেষনা করে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। ডেঙ্গুর নামে যেটা পরিচিত এটা ডেঙ্গুর পাশাপাশি অন্য কোন ভাইরাস কীনা এটাও গবেষনা করে দেখা দরকার। কারণ মশার উপস্থিতি আগের চেয়ে কম তবে ডেঙ্গু চিকনগুনিয়া বেশি। নতুন কোন ভাইরাস তৈরি হচ্ছে কীনা তা গবেষণা করে দেখার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আমরা দুই বছর যাবৎ টাকা দিয়ে ময়লা পানি খাচ্ছি। এই পানি দিয়ে হাত পাও ধোয়া যায় না। তারা যেহেতু বিশুদ্ধ পানি দিতে পারছে না। সেহেতু পানির বিল বন্ধ রাখা হোক। আপনারা জানেন হয়ত এই পানির বিল দুই দফায় দিতে হয়। দুই দফায় পানির বিল দিয়ে কেন আমরা ময়লা পানি খাবো। যতদিন তারা বিশুদ্ধ পানি না দিতে পারবে ততদিন এই পানির বিল বন্ধ রাখা হোক।
আগে বৃষ্টি হলে পানি চলে যেত৷ এখন জলাবদ্ধতা স্থায়ী হয়ে গেছে। আমার মায়ের নামে স্কুল বেগম রোকেয়া স্কুলে শিক্ষার্থী চৌদ্দ’শ সেখানে উপস্থিতি চার পাঁচশো। আগে এই পানি বিসিক খাল ও কল্যানী খাল দিয়ে বের হত। এখন সেই খালগুলো ভরাট হয়ে গেছে। এই পানি অবিলম্বে শীতলক্ষ্যায় ফেলার ব্যাবস্থা করতে হবে। আমি গুদারাঘাট এলাকায় মানুষ মারা গেলে যেতে পারি না, দাওয়াতে যেতে পারি না। মানুষ বিয়েসাদী করতেও অন্য এলাকায় যায়। আমি আমার এলাকার মানুষকে নিয়ে আমার দায়বদ্ধতা থেকে এখানে এসেছি।
তিনি আরো বলেন, আমরা একটি বাসযোগ্য নগরী চাই। আমার সন্তান যেন আমাকে দোষারোপ না করে যে আমার বাবা ক্ষুদ্র পরিসরে হলেও নগর উন্নয়নের কাজে সম্পৃক্ত ছিল। কিন্তু সে ব্যার্থ হয়েছে। আমরা পনেরো দিনের সময় দিচ্ছি। এর পরে প্রয়োজনে আমরা আমরণ অনশন করবো।
মানববন্ধন শেষে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী জাকির হোসেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম