বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কাঁচপুরের সাবেক চেয়ারম্যান মোশাররফ ওমর গ্রেপ্তার
কাঁচপুরের সাবেক চেয়ারম্যান মোশাররফ ওমর গ্রেপ্তার
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সোনারগাঁ প্রতিনিধি  : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে রমনা থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলি চালানো ও একজন ছাত্র নিহত হওয়ার ঘটনায় মোশাররফ ওমরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগও তদন্তে আসে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের পূর্ববর্তী সরকারের সময় শামীম ওসমানের প্রভাব ব্যবহার করে মোশাররফ ওমর একবার ভোটকেন্দ্র দখল করে চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাঁচপুর ইউনিয়ন চেয়ারম্যান হন। দায়িত্বে থাকাকালীন তার ভাই বাবু ওমরকে দিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন তিনি। ওই বাহিনীর বিরুদ্ধে কাঁচপুর এলাকার শিল্পপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল, বাসস্থান দখলসহ নানা অভিযোগ ছিল।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান