বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কাশিপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুট:গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
কাশিপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুট:গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়ির আসবাবপত্র লুট করে নেয়ার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।

(০৬মে) বুধবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাসেমবাগ এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সোলেমান মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।

সোলেমান মিয়া জানান, তার গ্রামের বাড়ি ফরিদপুর। কাশিপুরের হাসেমবাগ এলাকার বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। তার রুমের পাশে কয়েকটি রুম ভাড়া দেয়া আছে। স্থানীয় সন্ত্রাসীরা সুযোগ পেয়ে ঘরের তালা ভেঙ্গে আসবাবপত্র নিয়ে যাচ্ছিল। তখন ভাড়াটিয়ারা ফোন করে জানালে জরুরি নাম্বারে থানায় ফোন দেই। এরপর পুলিশ গিয়ে
সন্ত্রাসীদের ধাওয়া করে আসবাবপত্র উদ্ধার করেছেন।

এলাকাবাসী জানান, হাসেমবাগ এলাকার দুর্ধষ সন্ত্রাসী জনি, ডেভিড, আজাদ, আকাশ, রাসেল সহ তাদের বাহিনীতে আরো ২০/২৫ জন রয়েছে। তারা এলাকায় চুরি ডাকাতিসহ মাদক ব্যবসা করেন। তাদের অত্যাচারে এলাকায় কেহ
শান্তিতে বসবাস করতে পারেনা। তারাই দলবল নিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাট চালিয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, ১০ বছর হয় অবসরে গিয়েছে পুলিশ সদস্য সোলেমান মিয়া। তিনি কাশিপুরের হাসেমবাগ এলাকায় একটি বাড়ি করেছেন। একসময় এ বাড়িতেই হাসেম পরিবার নিয়ে বসবাস করতেন। এরমধ্যে তিনি পরিবার নিয়ে অন্যত্রে থাকেন কিন্তু তার মুল্যবান আসবাবপত্র এ বাড়িতে ছিল। স্থানীয় কিছু সন্ত্রাসী সুযোগ পেয়ে সোলেমানের বাড়ির তালা ভেঙ্গে ঘরের আসবাবপত্র লুট করে নিয়া যাচ্ছিল। এসময় খবর পেয়ে সোলেমান জরুরী নাম্বারে ফোন করেন। তখন পুলিশ গিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা আসবাবপত্র রেখে পালিয়ে যায়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান