বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কুড়িপাড়া খাল পুনঃখনন উদ্বোধন করেছেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম
কুড়িপাড়া খাল পুনঃখনন উদ্বোধন করেছেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় কুড়িপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।

বুধবার (৬ মে) বেলা ১১টায় উপজেলার ধামগড় ইউনিয়নের কুড়িপাড়া এলাকায় খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, বিএনপি নেতা আসাদুজ্জামান বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম বলেন, মানুষ ভালোবেসে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। ইতোমধ্যে ইশতেহার অনুযায়ী খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই এগোচ্ছে বিএনপি সরকার।

তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে খাল সংলগ্ন আবাদি জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং সেচ কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৪ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান