শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কুরআনের বিজয় হলেই দেশে শান্তুি প্রতিষ্ঠা হবে – মাওলানা মইনুদ্দিন আহমাদ
কুরআনের বিজয় হলেই দেশে শান্তুি প্রতিষ্ঠা হবে – মাওলানা মইনুদ্দিন আহমাদ
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি

​নারায়ণগঞ্জ বন্দর ২৫ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্মণখোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৭ নভেম্বর) বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে তিনি তাঁর বক্তব্য শুরু করেন। তিনি বলেন,​”বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশে ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য কাজ করে যাচ্ছে। আর কোরআনের বিজয় হলেই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।”

​তিনি দেশের অবকাঠামো উন্নয়নে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এবং কোরআনের আইন প্রতিষ্ঠার ওপর জোর দেন:​”বিগত আমলে এদেশে যারা শাসন করেছেন, আপনারা দেখেছেন মদনপুর – মদনগঞ্জ রোডের ৫৪ কোটি টাকার রাস্তা ৫৪ দিনও টিকে নাই। এজন্য কোরআনের আইন থাকতে হবে। যদি ইসলামের বিজয় হয় এদেশের মানুষ না খেয়ে থাকবে না, বেকার থাকবে না।”তিনি উপস্থিত সকলের কাছে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান জানান:​”আমরা সন্ত্রাস দূর করার জন্য, চুরি-ডাকাতি বন্ধ করার জন্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একবার ভোট দিবেন।”

‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ শ্লোগানের মধ্য দিয়ে কার্যালয় উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।

​এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে সূরা সদস্য ও বন্দর থানা উত্তরের সাবেক আমীর জাকির হোসাইন, বন্দর উত্তর থানা আমীর মুফতি মাওলানা আতিকুর রহমান।

উত্তর থানা সেক্রেটারি জহুরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর উত্তর থানার সাবেক সেক্রেটারি ও নায়েবে আমীর রফিকুল ইসলাম সহ স্থানীয় ও জামায়াতে ইসলামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত