শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৯

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কোন সরকারই সাংবাদিকদের উন্নয়নে কাজ করেনি- সাবেক রাষ্ট্রদূত
কোন সরকারই সাংবাদিকদের উন্নয়নে কাজ করেনি- সাবেক রাষ্ট্রদূত
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

 

শহর  প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও সৌদি আরবে বাংলাদেশের নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেছেন, স্বাধীনতার পর থেকে কোন সরকারই সাংবাদিকদের উন্নয়নে কাজ করেনি। সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কিছু সুবিধাবাদী ও দলবাজ সাংবাদিকরা সুবিধা পেলেও প্রকৃত সাংবাদিকরা সুবিধা বঞ্চিত হয়েছেন। অবশ্যই প্রকৃত সাংবাদিকদের উন্নয়নের কাজ করা প্রয়োজন। গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ পৌর এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি বলেন, সংসদ নির্বাচনে প্রার্থীরা ভোটারদের গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে ভোট প্রার্থনা করছেন। কিন্তু এটা ভোটারদের সঙ্গে প্রতারণার শামিল। প্রকৃত পক্ষে আগামী ৫-৭ বছরের মধ্যে দেশের গ্যাস সংকট তীব্র হবে। যে সরকারই নির্বাচিত হবেন সেই সরকার গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বেকায়দায় থাকবেন। কেউ মিথ্যা প্রতিশ্রুতিতে পড়বেন না।
তিনি আরো বলেন, জনগণের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা নির্বাচন পরিস্থিতি, এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা অবস্থা ও ভোটারদের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি ভবিষ্যতে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক নিরাময় কেন্দ্র স্থাপনসহ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় গোলাম মসীহ তার নির্বাচনী ভাবনা, কর্মপরিকল্পনা ও হাতপাখা প্রতিকের পক্ষে জনসমর্থনের বিভিন্ন দিক তুলে ধরেন। তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম