শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     খাবারের দোকানে অভিযান চালাল সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস
খাবারের দোকানে অভিযান চালাল সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের বহুতল ভবনে অবস্থিত খাবারের দোকানে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস। রোববার (৩ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার বেশ কয়েকটি বহুতল ভবনে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভবনগুলোর অগ্নি নির্বাপণ, জরুরি বহির্গমন ব্যবস্থা, খাবারের মান পরীক্ষা করে দেখা হয়। এসময় দোকান মালিকদের বিভিন্ন পরামর্শ ও সতর্ক করা হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী বলেন, আমরা ও ফায়ার সার্ভিসের যৌথ টিম এ অভিযান পরিচালনা করছি। আমরা বলেছি যেন দ্রুত অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবস্থা করা হয় এবং ফায়ার সার্ভিসের লোকজন এখানে আছে তাদের সাথে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে এটি ব্যবস্থা করতে হবে। অনেক রেস্টুরেন্টে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। আমরা বলেছি যেন নিচে এবং নিরাপদ দূরত্বে গ্যাস সিলিন্ডার রেখে ব্যবহার করা হয় এবং এ ব্যাপারে আমরা জোর দিয়েছি। কয়েকটি ভবনে জরুরি বহির্গমন ব্যবস্থা নেই। সেটিও দ্রুত কীভাবে করা যায়, দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা খাবারের মান ও বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও সতর্ক করেছি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, আমরা ঢাকার ঘটনার পর উদ্বিগ্ন। নাসিকের সহায়তায় আমরা অভিযান চালিয়েছি। যেসব সমস্যা আছে, সেগুলো যেন দ্রুত সমন্বয় করে সমাধান করে নেওয়া হয় সেজন্য আমরা সতর্ক করে সময় দিয়েছি।

নগর পরিকল্পনাবিদ মঈনুল হোসেনের নেতৃত্বে আরও উপস্থিতি ছিলেন সহকারী প্রকৌশলী মশিউর রহমান, ফুড এণ্ড স্যানিটেশন অফিসার আলমগীর হীরন, শাহাদাৎ হোসেন প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ