বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     খুলনার সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন
খুলনার সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন
  সর্বশেষ • প্রধান সংবাদ • দৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
সোনারগাঁ  প্রতিনিধি:
খুলনায় ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন করা হয়েছে।
 বুধবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, মনিরুজ্জামান মনির, রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, শাহাদাত হোসেন রতন, মোকাররম মামুন, ফরিদ হোসেন, মশিউর রহমান, কামরুজ্জামান রানা, ইমরান হোসেন প্রমুখ। এসময় সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তরা, সাংবাদিক সাগর রুনি থেকে শুরু করে খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবি করেন। এছাড়াও প্রথমআলো ও ডেইলি স্টারে হামলা করে আগুন ধরিয়ে দেওয়ার ন্যাক্কারজনক ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এসময় বক্তরা বলেন, ৫ আগষ্টের পর দেশের পটপরিবর্তনে গণমাধ্যম যে স্বাধীনভাবে কাজ করার কথা ছিল অদৃশ্য কারনে সেটা করা সম্ভব হচ্ছে না। এখনও গণমাধ্যমকে জিম্মি করার চেষ্টা করছে একটি মহল। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাই যাতে এ ধরনের পরিস্থিতি শক্ত হাতে মোকাবেলা করে গণমাধ্যমকে পূর্ন স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান