বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     গরুচোরের বিচার ১ লাখ ৩৫ হাজার টাকা ?
গরুচোরের বিচার ১ লাখ ৩৫ হাজার টাকা ?
  সর্বশেষ • প্রধান সংবাদ • দৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

আড়াইহাজার প্রতিনিধি
নারায়নগঞ্জ আড়াইহাজারে ৪টি গরু চুরির অভিযোগে গ্রাম্য সালিশে বসিয়ে ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যদের বিরুদ্ধে।
শুক্রবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসেরকান্দী গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গত ১৯ ডিসেম্বর খাসেরকান্দী গ্রামের মৃত করিম বেপারীর ছেলে বাবুল ও মুল্লুকসাদী গ্রামের আঃ রহমানের ছেলে মাইনউদ্দিনকে পুলিশ মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন। পরে জামিনে ছাড়া পেয়ে ২০ ডিসেম্বর তাদের পুলিশের নিকট ধরিয়ে দিয়েছে সন্দেহ করে একই গ্রামের মোবারকের বাড়ী ভাংচুর করে। পরে আবারো রাতে মোবারকের ৪টি গরু চুরি করে নিয়ে যায়।
পরে স্থানীয় ইউপি সদস্য বাবুলের পক্ষ থেকে শুক্রবার রাত টায় খাসেরকান্দী মাদরাসা মাঠে ইউপি সদস্য বাতু মিয়ার নেতৃত্বে বিচার সালিশ বসে। দীর্ঘক্ষণ সালিশ চলার পর রাত ১২টায় বাবুলকে দোষী প্রমানিত করে তার ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ধার্য্য করে। একজন চোরের বিচার করার এলাকায় চাপা ক্ষোপ বিরাজ করছে। অভিযুক্ত বাবুলকে একাধিকবার মুঠাফোনে কলদিলেও তিনি রিসিভ করেনি।
ইউপি সদস্য বাতু মিয়া জানান, আমি বিচার করেনি। সানা হাজি বিচার করছে। শুনেছে ১ লাখ ৩৫ হাজার টাকার রায় করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, বিষয়টি জানা নেই। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান