বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     গোপালনগরে জলাবদ্ধতা নিরসনে ১ কিলোমিটার দৈর্ঘ্যের ড্রেন নির্মাণ করে দিলেন যুবদল নেতা রনি
গোপালনগরে জলাবদ্ধতা নিরসনে ১ কিলোমিটার দৈর্ঘ্যের ড্রেন নির্মাণ করে দিলেন যুবদল নেতা রনি
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • দৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীর পূর্ব গোপালনগরে ড্রেনেজ সিস্টেম না থাকায় সামান্য বৃষ্টিতে চলাচলের রাস্তায় ও বসতবাড়িতে জলাবদ্ধতায় পানি বাহিত রোগ ও ডেঙ্গু, চিকনগুনিয়া সহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিতো। জলাবদ্ধতা নিরসনে ১ কিলোমিটার দৈর্ঘ্যের ড্রেন নির্মাণ করে দিচ্ছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বৃহস্পতিবার বিকেলে গোপালনগরে ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করেন মশিউর রহমান রনি। এছাড়াও বক্তাবলীর রাধানগর এলাকায় গণসংযোগে গিয়ে সেখানকার ভাঙ্গাচোরা রাস্তা দ্রুত সংস্কারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই যুবদল নেতা।
এসময় মশিউর রহমান রনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অনুসরণ করে ও বাস্তবায়নের লক্ষ্যে জনসেবা মূলক কাজ করে যাচ্ছি। জনগণের সমস্যা সমাধানের বার্তা নিয়ে ও জনগণের জন্য কাজ করার চেষ্টা করছি। আগামীতে বক্তাবলীতে ধলেশ্বরী নদীর উপর একটি ব্রীজ নির্মাণে উদ্যোগ নেয়া হবে। আমি আশাবাদী জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং বিএনপি সরকার গঠন করবে। তাহলে আগামীতে আরো বৃহৎ পরিসরে জনগণের জন্য কাজ করার সুযোগ পাবো।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হক আলমগীর, ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরিফ হোসেন মানিক, বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা সুমন আকবর, দিদার হোসেনসহ আরো অনেকে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান