শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     গ্লাস ভাংচুরে বাধা দেয়ায় পিটিয়ে হত্যা যুবককে গ্রেফতার
গ্লাস ভাংচুরে বাধা দেয়ায় পিটিয়ে হত্যা যুবককে গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জ ফতুল্লার ইসদাইরে নিলুফা বেগম (৫৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যা অভিযোগে শান্ত(২৪) নামের এক যুবক কে আটক করেছে।
নিহত নিলুফা বেগম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নৈয়ার বাজারের মৃত গণি মিয়ার স্ত্রী। বর্তমানে সে ফতুল্লা থানার গাবতলী নতুন বাজারস্থ হালিম মিস্ত্রীর বাড়ীতে একাই ভাড়ায় বসবাস করতো। এবং সে মাসদাইরস্থ সুমন গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতো।
আটককৃত শান্ত কুমিল্লা জেলার হোমনা থানার অনন্তপুর পশ্চিমপাড়ার শামীম মিয়ার পুত্র।
ঘটনাটি ঘটেছে সোমবার(৪ নভেম্বর) ভোর পাচটার দিকে ফতুল্লা মডেল থানার গাবতলী হালিম মিস্ত্রীর ভাড়াটিয়া বাসায়।
নিহতের পুত্র নাছির জানায়, তার মা ঐ বাড়ীতে একাই বাড়ায় বসবাস করতো এবং স্থানীয় একটি গার্মেন্টসে কাটিং সেকশনেয় শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো। সোমবার ভোর ৫ টার দিকে তার মা নিলুফা বেগম রান্না ঘরে রান্না করার সময় দেখতে পান আটককৃত ঐ যুবক তার হাতে থাকা লাঠি দিয়ে জানালার গ্লাস ভাংচুর শুরু করে। এতে তার মা বাধা প্রধান করলে আটককৃত শান্ত ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা লাঠি দিয়ে নিহতের মাথায় ও শরীরে আঘাত করে। নিহতের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সোমবার ভোরের দিকে নিহত নিলুফা বেগম রান্না করা কালীন সময়ে ঐ যুবক লাঠি নিয়ে জানালার গ্লাস ভাংচুরকালে বাধা প্রধান করে। এতে শান্ত নিহতর নিলুফা বেগমের মাথা সজোড়ে লাঠি দিয়ে একাধিক আগা করলে সে অচেতন হয়ে মাটিয়ে লুটিয়ে পরে। পরে হাসাপাতালে নেয়া হলে সে মারা যায়।  নিলুফা বেগম কে কেনো হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। আটককৃত যুবক কেনো এবং কোন উদ্দেশ্য নিয়ে ঐ বাসায় গিয়ে ভাংচুর করছিলো সে বিষয়ে জানার চেস্টা করছে পুলিশ। আটককৃত শান্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সে মানসীক ভারসাম্যহীনের মতো আচরন করছে। যতোটুকু জানতে পেরেছি আটককৃত শান্ত মতিঝিলস্থ দেওয়ানবাগ দরবারের উট খামারে কাজ করে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম