বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সংকট নিরসনে নারায়ণগঞ্জে ৩ টি নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সংকট নিরসনে নারায়ণগঞ্জে ৩ টি নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
শহর প্রতিনিধি
চট্টগ্রাম বন্দরে খাদ্যপণ্য খালাসের অপেক্ষা থাকা অসংখ্য মাদার ভেসেল। লাইটারেজ জাহাজের সংকটে সেখান থেকে পণ্য পরিবহন করা যাচ্ছে না। এখবরে  নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, মেঘনা ও ধলেশ্বরী নদী সহ দেশের বিভিন্ন নদী বন্দরে খাদ্যপণ্য নিয়ে মালামাল খালাস করে নোঙ্গর করে রাখা কার্গো জাহাজ দ্রুত চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য নদীতে অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত।
 সোমবার সকাল থেকে বিকেলে পযর্ন্ত নদীতে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান ও আশরাফুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন।
এসময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (বন্দর) মোবারক হোসেন মজুমদার, উপ-পরিচালক (নৌ-নিট্রা) নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানান, আসন্ন পবিত্র মাহে রমজানের কৃত্রিম খাদ্যপণ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যে কারণে নোঙ্গর করা জাহাজ গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত। অভিযানে খাদ্যপণ্য নিয়ে অবস্থানরত বিভিন্ন কার্গো জাহাজ পরিদর্শন এবং জাহাজের মাস্টার ড্রাইভার সুকানী, লোড-আনলোডের শ্রমিক ও ইজারাদারদের সঙ্গে কথা বলেন। মাল গুলো দ্রুত খালাস শেষে চট্টগ্রাম বন্দরে যাওয়ার নির্দেশ দেন এবং  একটি লাইটারেজ জাহাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান