মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চাঁদা তুলার অভিযোগে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
চাঁদা তুলার অভিযোগে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আড়াই হাজার  প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোহেল আহমেদ (৩২) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। অভিযোগ উঠেছে তিনি চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছিলেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত সোহেল আহমেদ ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য এবং এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সহযোগী ব্রাক্ষন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সোহেল মেম্বার।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সোহেল আত্মগোপন করেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন। এরপর তার বিরুদ্ধে নতুন করে একটি হত্যাকাণ্ড ও চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, কয়েকদিন আগে শরিফ নামে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করেন ইউপি সদস্য সোহেল। সোমবার সকাল ৮টায় সোহেল দুই সহযোগীকে নিয়ে শরিফের বাড়িতে চাঁদার টাকা আনতে যান।

এসময় শরিফ ও তার বাড়ির লোকজন মিলে তাকে আটকে রেখে এলাকাবাসীদের খবর দেন। পরে এলাকাবাসী এসে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন
জানান, বিগত দিনে ইউপি সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর উপর নানাভাবে অত্যাচার নির্যাতন করেছিল। এতে এলাকাবাসী তার উপর ক্ষিপ্ত ছিল। সোহেল ইউপি মেম্বার হলেও মূলত সে ডাকাতি, চাঁদাবাজি, হত্যাসহ নানা অপরাধ করে বেড়াতো। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২-১৩ টি মামলা ছিল।

ওসি আরও বলেন, কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী ডাকাত সর্দার সোহেলের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম