মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চাঁদা না পেয়ে সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট
চাঁদা না পেয়ে সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ ৪৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। স্থানীয় সন্ত্রাসী আব্দুল জলিলসহ অজ্ঞাত ১২-১৫ জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার দুপুরে প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা আব্দুল জলিলের নেতৃতে গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২-১৫জনের একটি দল চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় মালোয়শিয়া প্রবাসী মহিউদ্দিনের বাড়িতে হামলা করে। এসময় তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ভাংচুর করে। এসময় আলমারির চাবি ছিনিয়ে নিয়ে আলমারীতে থাকা ১৫ ভরি স্বর্ণ, নগদ ৫লাখ টাকা ল্যাপটপ, মোবাইল ফোন ও আইপ্যাডসহ প্রায় ৪৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
ভূক্তভোগী জাকিয়া বেগমের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, চাপাতি ও ছুরি নিয়ে তাদের বাড়িতে হামলা করে। হামলাকারীরা ঘরের আলমারির চাবি জোরপূর্বক নিয়ে নগদ পাঁচ লাখ টাকা, আট ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরিবারের আরেক সদস্য সাবিয়া বেগমের আলমারিতে থাকা সাত ভরি আট আনা স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এছাড়া একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও একটি আইপ্যাডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে।
ভূক্তভোগীদের অভিযোগ, তাদের স্বামী মালয়েশিয়ায় থাকেন। বাড়িতে কোন পুরুষ না থাকার সুযোগে আব্দুল জলিলের নেতৃত্বে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে আসছিলেন। এ টাকা না দেওয়ায় কারনে হামলার ঘটনা ঘটিয়েছে। হামলা ও লুটপাট শেষে চলে যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল নম্বর লিখে দিয়ে আপসের জন্য যোগাযোগ করতে বলে। একই সঙ্গে মোটা অঙ্কের টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত আব্দুল জলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম