বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৮

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চাকরিতে জাতীয়করণের দাবিতে সিদ্ধিরগঞ্জে আনসারদের আন্দোলন
চাকরিতে জাতীয়করণের দাবিতে সিদ্ধিরগঞ্জে আনসারদের আন্দোলন
  সর্বশেষ • প্রধান সংবাদ • সংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
শহর প্রতিনিধি
চাকরির ক্ষেত্রে জাতীয়করণ করার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আন্দোলন করেছেন আনসার সদস্যরা। প্রায় ৩’শ আনসার কর্মকর্তারা এ বিক্ষোভ করাকালীন সময়ে আগামীকাল শনিবার তারা ঢাকায় জমায়েত হবেন বলে জানিয়েছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে চায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
দেখা গেছে, আনসার কমিটির সমন্বয়ক আহসান হাবিবের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানের আনসার সদস্যরা একত্রিত হয়ে তাদের চাকরির ক্ষেত্রে জাতীয়করণের একদফা দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তবে, বর্তমান সময়ের ক্লান্তিময় পরিবেশে তাদের আন্দোলন করা নিয়ে সাধারণ জনতার মধ্যে নানা রকম আলোচনা-সমালোচনা করতে দেখা গেছে।
কয়েকজন পথচারীদের মতে, দেশ ভাসছে পানিতে অথচ তাদের পাশে না থেকে আনসাররা আন্দোলন করছে। এই সময়ে বন্যার্থদের পাশে থেকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করে তারা। আরও বলে, আন্দোলন করার যথেষ্ট সময় পাওয়া যাবে। এইসময় এটা ভিত্তিহীন।
বিক্ষোভরত সাজ্জাদ হোসেন নামের এক আনসার সদস্য বলেন, আমাদের দাবি একটাই আমাদের চাকরির ক্ষেত্রে শুধু জাতীয়করণ করা লাগবে। দেশের অন্যান্য বাহিনীর মতো আমরা সমপরিমাণ পরিশ্রম করি সেক্ষেত্রে আমাদেরকে কেনো দেওয়া হবে না?
আরেক আনসার রাসেল বলে, চাকরির ব্যাপারে আমাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমরা এখান থেকে বিক্ষোভ করতে করতে নারায়ণগঞ্জ জেলা আনসার অফিস ঘেরাও করবো। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো।
আপনাদের বর্তমানের বেতন কতো জানতে চাইলে তিনি বলেন, একেকজনের একেক ভাবে তবে ১৮-১৬ এর মধ্যে বেতন পাই আমরা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান