শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৭

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চাকুরী দেয়ার কথা বলে শিশু ধর্ষণ: পুলিশ সদস্য গ্রেফতার
চাকুরী দেয়ার কথা বলে শিশু ধর্ষণ: পুলিশ সদস্য গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

শহর প্রতিনিধি
চাকুরী দেয়ার কথা বলে ১২ বছরের একটা শিশুকে ধষণের অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে শিশুর চাচা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করে।এ-র আগে সোমবার বিকাল ৪ টায় এ ঘটনাটি ঘটে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) দুপুরে নির্যাতিতা ওই শিশুটি রাজধানী ঢাকার কলাবাগান এলাকার যে বাসায় গৃকর্মীর কাজ করতো সেখানে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়।
পরবর্তীতে অভিযুক্ত রুহুল আমিনের (৪১) সঙ্গে ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি সিটি কলেজ সংলগ্ন রাস্তায় দেখা হয়। এসময় রুহুল ওই শিশুটিকে ফুসলাইয়া সু-কৌশলে তার সহিত নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন রূপালী এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে আসে এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে মঙ্গলবার সকালে পুনরায় কলাবাগান নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে নারায়ণগঞ্জের সদর থানার ২নং রেল গেইট সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটি ডাক চিৎকার শুরু করে। আশপাশের লোকজন অভিযুক্ত রুহুলকে আটক করে মারপিট করে।

পরে পুলিশকে বিষয়টি অবহিত করে। পুলিশ প্রথমে নারায়ণগঞ্জ সদর থানায় নিয়ে যায়। ঘটনাস্থল বন্দর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা রুহুলকে পুলিশ হেফাজতে নেয়।

গ্রেপ্তারকৃত রুহুল আমিন ডিএমপির ধানমন্ডি ট্রাফিক ডিভিশনে কনস্টেবল পদে (আইডি নং ৩৯০২৫, বিপি- ৮৪১১২২৫৬৩১) কর্মরত আছেন।

এবিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নির্যাতিতা শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত