রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৩৮

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, দুই সদস্য আটক
চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, দুই সদস্য আটক
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণাকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে র‌্যাবের পোশাক-সদৃশ কটি, হ্যান্ডকাফ, ওয়্যারলেসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে গত ৯ মে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে চাষাড়া মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটকরা হলেন— আক্তারুজ্জামান (৪৬), জেলা কুষ্টিয়ার দৌলতপুর থানার সংগ্রামপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার হাতিরঝিল এলাকায় বসবাসকারী। অপরজন মোঃ আমিরুল ইসলাম রাসেল (৩২), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পূর্ব ডেকরা মিয়াজীবাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে একটি অ্যাশ কালারের ব্যাগ, একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হ্যান্ডকাফ এবং র‌্যাবের ব্যবহৃত কালো রঙের চারটি কটি উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৪-৪৫৭২ নম্বরের একটি মাইক্রোবাসের তথ্যও পাওয়া গেছে, যা ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণা চালাতো।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান জানান, তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছিল। র‌্যাবের পোশাক, ওয়্যারলেস ও হ্যান্ডকাফ ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো বলেও জানিয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ