বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চুরি করা মালামাল বিক্রির টাকার বাগ বাটোরা নিয়ে যুবক খুন
চুরি করা মালামাল বিক্রির টাকার বাগ বাটোরা নিয়ে যুবক খুন
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে মোঃ রাজিব হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে অপর মাদক বয়বসায়ীরা।
বুধবার  রাত সাড়ে ৭টায় উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। এরআগে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে মদনপুর দি বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানান, মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকার সামাজিক বিজ্ঞানের পেছনে রাত ৭ টা ৪০ মিনিটের সময় মাদক ব্যবসায়ী রাজিব হোসেন ও মিরাজ হোসেন (২০) এবং আয়াত মিয়া (২৭) একেঅপরের চাচা ভাই। ওরা এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাই করে থাকে। চুরি করা মালামাল বিক্রির টাকার বাগ বাটোরা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজিবকে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে মদনপুর দি বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এদিকে রাজিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার আত্মীয়স্বজনরা  মাদক ব্যবসায়ী মিরাজ হোসেন ও আয়াত মিয়ার বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
নিহত রাজিব হোসেন বন্দরের মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ পূর্বপাড়া এলাকার মোঃ হোসেন মাদবরের ছেলে।
নিহত রাজিব সে দেওয়ানবাগ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, একটি মার্ডার হয়েছে ঘটনা স্থালে আমিসহ অন্যান পুলিশ সদস্য রয়েছি।আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান