শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চ্যালেঞ্জ করে আশার জামিন করালেন সামছুন নূূর বাধঁন
চ্যালেঞ্জ করে আশার জামিন করালেন সামছুন নূূর বাধঁন
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক  ও সদস্য সচিবকে চ্যালেঞ্জ করে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার জামিন করিয়েছেন সাবেক এমপি আবুল কালামের কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে হত্যা মামলায় নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন বহালের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর বন্দরে বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে মারধর ঘটনা ঘটে।
পরে ৭ সেপ্টেম্বর রাতে টিপু বাদী হয়ে বন্দর থানায় ২০৩ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলায় আবুল কাউসার আশাসহ ৫৩ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলা অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।

৬ নভেম্বর উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতে যান আশা। এদিকে নারায়ণগঞ্জ মহানগরের শীর্ষ দুই নেতাই আইনজীবী। সেই সুবাদে আদালতপাড়ায় বিএনপিপন্থী আইনজীবীদের মাঝে তাদের একচ্ছত্র আধিপত্য রয়েছে।

প্রভাবশালী আইনজীবী নেতারা আশার জামিন ঠেকাতে বদ্ধ পরিকর ছিলেন। সকাল থেকেই বিপুলসংখ্যক লোক নিয়ে আদালতপাড়ায় অবস্থান নেন তারা। এদিকে আশা আদালতপাড়ায় প্রবেশ করলে কয়েক হাজার সমর্থক আদালত চত্বরের আশেপাশে জড়ো হয়।

আদালতে বিএনপির আইনজীবীদের প্রভাবের কারণে আশার আইনজীবী তারই বোন সামছুন নূর বাধঁন চ্যালেঞ্জের মুখে ছিলেন। তবে সকল বাধা পেরিয়ে আদালতে আশাকে নিয়ে উপস্থিত হন বাধনসহ আরো অনেক আইনজীবী। পরবর্তীতে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত