শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৪০

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল দুই যুবক
ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল দুই যুবক
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

আড়াই হাজার  প্রতিনিধি
নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলা এলাকায় রিকশা চালকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করার সময় দুই যুবককে গনপিটনী দিয়ে পুলিশের দিয়েছে এলাকাবাসী।
রোববার সকালে তাদের তথ্য মতে একটি পিস্তল একটি ম্যাগজিন ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।এ-র আগে শনিবার বিকালে তাদের গাউছিয়া-আড়াইহাজার সড়কের বাজবী তাতিবাড়ী এলাকা থেকে তাদের আটক করে পুলিশে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গাউছিয়া-আড়াইহাজার সড়কের বাজবী তাতিবাড়ী এলাকায় এক রিকশাচালককে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে আনুমানিক ৮০০ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে দুই যুবক। এ সময় রিকশাচালক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী দু’জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হয় তারা।
আহতরা হলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রাজাকান্দা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রাব্বি (২০) ও সাব্বির (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণপিটুনির সময় ছিনতাইকারীরা তাদের সঙ্গে থাকা একটি পিস্তল স্থানীয় করিম নামের এক ব্যক্তির বাড়ির পেছনের ডোবায় ফেলে দেয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ তাদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
পরবর্তীতে ফেলে দেয়া পিস্তল উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সহায়তায় ডোবার পানি শুকানো হয়। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে আড়াইহাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় ডোবা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ