শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:১৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     জবাই করে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
জবাই করে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি

  1. ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনকে জবাই করে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাসীদের গ্রেফতারেরের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদকারের সভাপতিত্বে ও ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান।

আরো বক্তব্য রাখেন ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু, থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারি, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জি এম আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন, যুগ্ম আহ্বায়ক মামুন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুয়েল আরমান প্রমূখ।
মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে বলেন, সেদিন মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলে ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনের উপর আওয়ামী চিহ্নিত সন্ত্রাসী ওলা মাসুদ, আক্তার ও সুমনের নেতৃত্বে যে অবৈধ অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল, সেগুলো এখনো উদ্ধার ও এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করেনি প্রশাসন। আমি নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা বাহিনীকে চিহ্নিত এসব সন্ত্রাসীকে গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য ৭২ ঘন্টা সময় দিচ্ছি। যদি অবৈধ অস্ত্র উদ্ধার বা তাদের গ্রেপ্তার করা না হয় তাহলে রবিনের রক্তের প্রতিশোধ নিতে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদকার বলেন, ফতুল্লায় বিগত সরকারের আমলে শামীম ওসমান ও শাহ্ নিজামের ক্যাডার ওলা মাসুদ, আক্তার, সুমনরা সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে। তাদের চাঁদাবাজি ও দখলবাজিতে মানুষ ছিল অতিষ্ট। এসব সন্ত্রাসীরা এখনো এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। মানুষ তাদের বিরুদ্ধে জেগে উঠেছে। এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার না করতে পারলে ফতুল্লায় শান্তি ফিরে আসবে না।
থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু বলেন, জাকির হোসেন রবিনকে সেদিন জবাই করে হত্যা চেষ্টাকারী যুবলীগ ক্যাডার ওলা মাসুদ, আক্তার ও সুমনকে গ্রেপ্তার ও তাদের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে প্রশাসনকে।
জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুয়েল আরমান বলেন, সেদিন রবিনকে আল্লাহ নিজ হাতে বাঁচিয়েছেন। যুবলীগ ক্যাডার আক্তার, রবিন ও ওলা মাসুদরা ফতুল্লায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের অত্যাচার বিগত আমলেও চলেছে, এখনো অঅব্যাহত আছে। আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই প্রশাসনের প্রতি।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন বলেন, আমাদের শান্তি মিছলে শামীম ওসমানের প্রেতাত্মারা অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় জাকির হোসেন রবিন ভাই মারাত্মকভাবে আহত হয়েছেন। আমরা আমার ভাইয়ের রক্তের বিচার চাই।
মানববন্ধনে বক্তারা বলেন, গডফাদার শামীম ওসমানের দোসর ওলা মাসুদ, যুবলীগ ক্যাডার আক্তার ও মাসুমের নেতৃত্বে সেদিন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনের উপর ন্যাক্কার জনক হামলা চালানো হয়। সন্ত্রাসীরা সেদিন রবিনকে ধরে তাদের বাড়িতে নিয়ে জবাই করে হত্যার উদ্দেশ্যে ছুরি চালায়। এ সময় কর্মীরা গিয়ে জাকির হোসেন রবিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রবিনের উপর যারা হামলা করেছে তারা চিহ্নিত আওয়ামী ক্যাডার। তাদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত