শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৫৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     জমি সংক্সোরান্নাত বিরোধ এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
জমি সংক্সোরান্নাত বিরোধ এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪

সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধে এ ঘটনা ঘটে। আহতরা হলেন এসএসসি পরীক্ষার্থী মো. সুজন মিয়া, তার চাচা মো. জাহাঙ্গীর হোসেন ও চাচাতো ভাই মো. ইয়াসিন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এঘটনায় গতকাল সোমবার সকালে আহত এসএসসি পরীক্ষার্থীর বাবা মো. মজিবুর রহমান বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মো. নাসির উদ্দিন ভূঁইয়ার সাথে একই গ্রামের মো. মজিবুর রহমানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধের জের গত রোববার রাত সাড়ে আটটার দিকে মো. মজিবুর রহমানের ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. সুজন মিয়া প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে গতিরোধ করে। এক পর্যায়ে নাসিরউদ্দিন ভূঁইয়ার ছেলে নাজমুল হোসেন নয়নের নেতৃত্বে মো.শরীফ, রতন ভূঁইয়া, নাসিরউদ্দিন ভূঁইয়া. মো. সুলতান, মনির হোসেন, মো. আরিফ ও ফজলুল হকসহ ১০-১৫জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, এসএস পাইপ ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। এসময় সুজনের ডাক চিৎকারে তার তার চাচা মো. জাহাঙ্গীর হোসেন ও চাচাতো ভাই মো. ইয়াসিন এগিয়ে এলে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে মো. জাহাঙ্গীরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাসিরউদ্দিন ভূঁইয়া ওই এলাকার মানুষের সঙ্গে জমি নিয়ে বিরোধ তৈরি করে থাকেন। তিনি বিভিন্ন মানুষের জমি জোরপূর্বক দখল ও ওয়ারিশ সম্পত্তি ক্রয় করে ঝগড়ায় লিপ্ত হন। তিনি বারদী ইউনিয়নের কিটনাশক ও সারের ডিলার। এ সার পাশ্ববর্তী আড়াইহাজার ও মেঘনা উপজেলায় সার পাচার কালে পুলিশ ও এলাকাবাসী আটক করেন, এছাড়াও তার বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারীর অভিযোগ রয়েছে । তিনি একটি বাহিনী করে বিভিন্ন অপকর্ম করে থাকেন।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগের বাদি মো. মজিবুর রহমান বলেন, তিনি ব্রহ্মপুত্র নদের পাশের একটি জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছেন। হঠ্যাৎ করে নাসির উদ্দিন এ জমি তার বলে দাবি করে। এ নিয়ে তার সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধে তার এসএসসি পরীক্ষার্থী ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করে।
অভিযুক্ত নাসিরউদ্দিন ভূঁইয়া বলেন, আমাদের কোন সময় তাদের সঙ্গে কোন জমি সংক্রান্ত বিরোধ ছিল না। পারিবারিক কহলের জেরে গত রাতে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় আমিসহ আমাদের তিনজন আহত হয়েছি। বর্তমানের আমরা চিকিৎসাধীন আছি।
সোনারগাঁও থানার ওসি এস এস কামরুজ্জামান পিপিএম বলেন, এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ