মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     জমে উঠেছে আন্তজিলা ট্রাক কভার ভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার নির্বাচন
জমে উঠেছে আন্তজিলা ট্রাক কভার ভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার নির্বাচন
  সর্বশেষপ্রধান সংবাদসংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

ফতুল্লা প্রতিনিধিঃ
জমে উঠেছে বাংলাদেশ আন্তজিলা ট্রাক কভার ভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং বি- ১৬৬৫ এর পাগলা শাখা কার্যকারী কমিটির বার্ষিক নির্বাচন ২০২৪।

গত১২ই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আন্তজিলা ট্রাক কভার ভ্যান মিনিট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ কাওসার আহমেদ পলাশ তফসিল ঘোষণা করেন।

তফসিল ঘোষণার পর থেকেই সকল প্রার্থীরা ব্যানার এবং পোস্টারে পুরো পাগলা বাজার সহ আশপাশে বেশ কয়েকটি এলাকা ছেয়ে গেছে। এরই মধ্যে চালক ও সকল ভোটারদের মধ্যে বইতে শুরু করেছে আনন্দ উল্লাস প্রার্থীরা এ প্রান্ত থেকে ও পান্তর ঘুরে ঘুরে সকল ভোটারদের কাছে নিজেদের জন্য ভোট প্রার্থনা করছে।

দুই বছর পর পর এই নির্বাচনকে ঘিরে চালকদের মধ্যে একটি আনন্দ উল্লাস তৈরি হয় , ভোটের মাধ্যমে নেতাদের বেছে নেন তারা। টানা কয়েকবার বাংলাদেশ আন্তজিলা ট্রাক মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখায় সভাপতি হিসেবে ছিলেন আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।

এবার তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় পাগলা শাখায় নতুন নেতৃত্ব আসবে বলে চালকদের মধ্যে রয়েছে ব্যাপক আনন্দ উল্লাস। তফসিল ঘোষণার পর ১৮ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।

২০ শে জানুয়ারি রোজ শনিবার সকাল ১০ টা হতে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। ২১ ই জানুয়ারি রোজ রবিবার মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে। ঐদিনই প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

২২ শে জানুয়ারি সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন রাখা হয়েছে, চূড়ান্ত প্রার্থীর তালিকা ২৩ শে জানুয়ারি রোজ মঙ্গলবার দুপুর ২ টা পর্যন্ত। ২৪ শে জানুয়ারি রোজ রোজ বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার দিন ধার্য করা হয়েছে।

সর্বশেষ নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে ২৩ শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন।

ভোটকেন্দ্র দেওয়া হয়েছে আলীগঞ্জ খেলার মাঠে। সব মিলিয়ে উক্ত বাংলাদেশ আন্তর্জিলা ট্রাক কভার ভ্যান মিনি ট্রাক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার কার্যকারী কমিটির ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে বইছে আনন্দর জোয়ার।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হলেন অ্যাডভোকেট আবুল কালাম