রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:১৪

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     জামিনে মুক্ত সাখাওয়াত হোসেন খান
জামিনে মুক্ত সাখাওয়াত হোসেন খান
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের আদালতপাড়ায় একটি মামলার জের ধরে বাবা, মা ও শিশু সন্তানদের মারধরের ঘটনায় অবশেষে মামলায় জামিন পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান সহ ৬ জন। ৩০ অক্টোবর অতিরিক্ত চিফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১০০ টাকা বন্ডে চার্জশীট পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।

এর আগে ২৮ অক্টোবর রাতে ওই মামলা রুজু হয়। মামলায় সাখাওয়াত হোসেন খান (৫০) সহ অপর বিবাদীরা হলেন ইসমাইল (৪৬), হিরন (৩৮), শাহালম (৪৮), টিটু (৫০), রাসেল ব্যাপারি (৩৫), অ্যাডভোকেট খোরশেদ আলম (৪০), আলামিন শাহা (৩৯) এবং বিল্লাল হোসেন (৩৮)। এছাড়া মামলায় আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এর আগে গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ আদালতে প্রকাশ্যে রাজিয়া সুলতানা (৩৮) নামে নারীকে প্রকাশ্যে মারধর, শ্লীলতাহানি সহ প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটে। একই সাথে তাদের মারধরে রাজিয়া সুলতানার স্বামী মো. ইরফান মিয়া (৪২), তার ছেলে জিদান (১৭) ও শিশু সন্তান আব্দুল্লাহ (৫) আহত হয়েছে। এই ঘটনার পরপর রাজিয়া সুলতানা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

হামলার কারণ সম্পর্কে রাজিয়া সুলতানা বলেন, ইসমাইলের কাছে ২৫ লাখ টাকা পাওনা। ওই টাকা নিয়ে তালবাহনা করা হচ্ছিল। আমরা আমাদের পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা দায়ের করেছিলাম। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আমার দায়েরকৃত মামলার বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন। তিনি এই মামলা তুলে নেয়ার জন্য আগে থেকেই আমাদের হুমকি দিয়ে আসছিলো। মামলা তুলে না নিলে আমাকে ও আমার স্বামীকে খুন করে বুড়িগঙ্গা নদীতে লাশ ভাসিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে। এদিন আদালতে গেলে আমাদের উপর এই নৃশংস হামলা করা হয়।”

রাজিয়া সুলতানা বলেন, “আদালতে হাজিরা দিতে গেলে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের নির্দেশে তার জুনিয়ররা ও মুহুরী মিলে আমাদের উপর হামলা করে। তারা আমার স্বামীকে বেধড়ক মারধর করে এবং আমার শরীর ও লজ্জাস্থানে আঘাত করে শ্লীলতাহানি করে। আমার জামাকাপড় ছিঁড়ে ফেলেছে।”

তিনি আরও বলেন, “আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলার সময় আমার দুই ছেলে জিদান ও শিশু সন্তান আব্দুল্লাহ বাধা দিতে গেলে তাদেরও পিটিয়ে জখম করা হয়। আমার শিশু সন্তান আব্দুল্লাহর মেরুদণ্ডে আঘাত পেয়েছে।”

সাখাওয়াত হোসেন খানের জুনিয়র অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, “মূলত বাদী ও বিবাদীপক্ষের মধ্যে এই ঝামেলার সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা আমাদের মুহুরীর উপর হামলা করেন। তখন আমরা এই ঝামেলা মিটমাট করার চেষ্টা করি। কিন্তু এটি সমাধান করতে গিয়ে আমরা নিজেরাই ফেঁসে গিয়েছি।”

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ