বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     জালাল হাজীর ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন
জালাল হাজীর ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ ও জননন্দিত বিএনপি নেতা জালাল উদ্দিন আহম্মেদের (জালাল হাজী) ৩৭ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বন্দরে তার নিজ বাসভবনে মিলাদ, দোয়া ও খাবার বিতরণের মধ্যদিয়ে স্মরণ করা হয় তাকে। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে এলাকাবাসী এবং তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

জালাল উদ্দিন আহম্মেদ ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর। সদর ও বন্দর উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি। একই সাথে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যসহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহবায়কও ছিলেন জালাল উদ্দিন। নারায়ণগঞ্জ কলেজ, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় ও বন্দরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দান করার জন্য তাকে শিক্ষানুরাগী ও দানবীরও বলা হয়ে থাকে। জালাল হাজীর মৃত্যুর পর তার ছেলে এড. আবুল কালাম নারায়ণগঞ্জ ৫ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচীত হন। আবুল কালাম দীর্ঘদিন নামায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেছেন। এছাড়া, জালালউদ্দিন হাজীর নাতী মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাউসার আসা নাসিকের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান