শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     জাসাস’র নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী করেনা- সানি
জাসাস’র নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী করেনা- সানি
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

শহর  প্রতিনিধি:

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেছেন, শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করছেন। স্বৈরাচার শেখ হাসিনা পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জাসাসের নেতাকর্মীরা। জাসাসের নেতাকর্মীরা চাঁদাবাজি, সন্ত্রাসী করেনা। তারা সামাজিক উন্নয়নে জন্য নিরলনভাবে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধায় জাসাস নারায়ণগঞ্জ মহানগর শাখার আওতাধীন বন্দর থানার অন্তর্গত ১৯ ও ২৭ নং ওয়ার্ড জাসাস এর কমিটি গঠনের লক্ষে শহরের উকিলপাড়াস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাস কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনিসুল ইসলাম সানি।

তিনি আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছর বিএনপি ও জাসাস সহ জাতীয়তাবাদী নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা, নির্যাতন, জেল-জুলুম, গুম করে নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারনে ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনা। অসুস্থাতার মধ্যেও উন্নত চিকিৎসা করার জন্য দেওয়া হয়নি। এমনকি দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সভাপতি মোঃ স্বপন চৌধুরী ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বন্দর থানা জাসাসের সভাপিত মোঃ আব্দুর রউফ এবং সঞ্চালনা করেন সাধারন সম্পাদক এড. মোঃ মমিন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ    বি এম ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজে ডেঙ্গু মশা সচেতনমুলক প্রচারণায় : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত