বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুরের  অভিযোগ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে 
জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুরের  অভিযোগ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে 
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম সাগরের বিরুদ্ধে ওয়ার্ড বিএনপি’র কার্যলয়, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর করার অভিযোগে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের ৭ নং ওয়ার্ডের গলাকাটা কাশেমের ছেলে সাগর মহানগর ছাত্রদলের সভাপতি। সে এমন কোন জায়গা নেই, যেখান থেকে চাঁদাবাজি করেনি। ৭ নং ওয়ার্ডের পাশেই আদমজী ইপিজেডে হুমকি ধমকি দিয়ে ঝুট বের করছে। যুবলীগের মতি, পানি আক্তারের সন্ত্রাসী বাহিনী নিয়ে সে এসকল ব্যাবসা করছে। আমরা বাঁধা দেয়ায় সেখানে তারা বিএনপির অফিস ভাংচুর করেছে। আমাদের দলের নেতাদের উপর তারা হামলা চালিয়েছে।
মানব বন্ধনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড এর বিভিন্ন নেতাকর্মী সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এর আগে গত রবিবার রাতে সিদ্ধিরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৭ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায় সন্ত্রাসীরা। এসময় হামলায় প্রায় ১৫ জন আহত হন। এঘটনায় মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরকে দোষারোপ করেন স্থানীয়রা। সাগরের খালাতো ভাই সোহেল, যুবলীগ নেতা মতিউর রহমান মতির কর্মী পানি আক্তার, ভাগিনা মামুনসহ শতাধিক হামলাকারী বিএনপি কার্যালয়ে এই হামলা ও ভাংচুর চালায় বলে জানান তারা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান